Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুর সাদকা প্রদানের চিত্র হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহু বর্ণিত একটি হাদিস থেকে জানা যায়৷ তিনি বলেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাদকা করতে আমাদেরকে নির্দেশ দিলেন। আমি ভাবলাম এবার আবু বকরকে পরাজিত করে ছাড়বো৷ সুতরাং আমার সম্পদের অর্ধেক সদকা হিসেবে নিয়ে আসলাম৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিজ্ঞেস করলেন, “হে উমর! পরিবার-পরিজনের জন্য কী রেখে আসলে?” জবাবে বললাম, “যা এনেছি তার অর্ধেক রেখে এসেছি” এরপর আবু বকর আসলেন তিনি সবকিছু নিয়ে এসেছেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকেও জিজ্ঞেস করলেন, “হে আবু বকর! পরিবার-পরিজনের জন্য কী রেখে আসলে?” তিনি জবাব দিলেন, “আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি” আমি বললাম, “আমি কখনো তাঁকে ছাড়িয়ে অগ্রসর হতে পারবো না।””4 সাহাবায়ে কিরামদের মধ্যে সর্বাধিক জ্ঞানবান ব্যক্তি ইমাম নববী রাহিমাহুল্লাহ বর্ণনা করেন: হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহুকে জিজ্ঞেস করা হয়েছিল, “রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয় সাল্লামের জীবদ্ধশায় কে ফাতওয়াহ দিতেন? তিনি জবাব দিলেন, আবু বকর ও উমর৷ অন্য কেউ দিয়েছেন বলে আমার জানা নেই” হাফিজ ইবনে কাছির বলেছেন, হযরত আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু ছিলেন সর্বাধিক স্পষ্টভাষী ও বাশ্মী পুরুষ তাঁর তীক্ষ্ম জ্ঞান-প্রজ্ঞা ও দুরদর্শীতার পরিচয় পাওয়া যায় একটি হাদিস থেকে৷ হযরত আবু সাঈদ খুদরী রাদিআল্লাহু আলাইহি বর্ণনা করেন: “রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লোকদেরকে বললেন, “আল্লাহ তাঁর এক বান্দাকে দুনিয়ার সম্পদ কিংবা তাঁর নিকট সংরক্ষিত আখিরাতের নিয়ামত গ্রহণ করার মধ্যে একটি বেছে নিতে বললেন৷ বান্দা পছন্দ করলো আল্লাহর নিকট যা আছে তা-ই”| কথা শুনে হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহু কাঁদতে লাগলেন৷ একমাত্র তিনিই পি « সুনানে আবু দাউদ, তিরমিথি। 5 তাহজিব, ইমাম নববী। ১৪৭

— পৃষ্ঠা ১৪৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।