Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তিনি সন্ত্রান্ত কুরাইশ বংশের সন্তান ছিলেন৷ কুরাইশরা ব্যবস্যা-বাণিজ্য করে জীবিকা নির্বাহ করতেন। পরিণত বয়সে হযরত আবু বকর ব্যবসা-বাণিজ্যে শহরের বাইরে যেতেন৷ কুরাইশ গোত্রপতিরা তীকে সম্মান করেতো৷ প্রাথমিক জীবন মক্কী শহরের একজন দয়াবান, ধনী ও সম্মানী ব্যক্তি হিসেবে আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আননুর সুপরিচিতি ছিলো তিনি গরীব-দুঃখি ও অনাথদের পাশে দীঁড়াতেন৷ মানুষকে সর্বদা সুপরামর্শ দিতেন৷ যে মুহূর্তে ইসলামের আলো জ্বলে ওঠলো, তিনি আয়েশি জীবন পরিত্যাগ করেন৷ রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পক্ষ থেকে ইসলামের দাওয়াত পেয়ে সাথে সাথে কবুল করে নিলেন। প্রাথমিক দিনগুলোতে কুখ্যাত কুরাইশ মুশরিকরা নও-মুসলিমদের ওপর শারীরিক, মানসিক, আর্থিক চরম নির্যাতন করে৷ বিশেষকরে গরীব, ক্রীতদাত-দাসীদের ওপর চরম শারীরিক নির্যাতন করে তাদের জীবননাশ করার এক ঘৃণ্য কাজে লিপ্ত হয়। এসময় আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু অনেক ক্রীতদাসদেরকে ক্রয় করে মুক্ত করে দেনা হযরত বিলাল রাদ্বিআল্লাহ আনহুকেও নিশ্চিত মৃত্যুর দ্বারপ্রান্ত থেকে এভাবে বাঁচিয়েছিলেন৷ আবু বকর রাদ্বিআল্লাহু আনহুর বিরাট সম্পদের প্রায় সবটুকুই ইসলামের খেদমেত উৎসর্গ করেন৷ হযরত আবদুল্লাহ ইবনে উমর রাদিআল্লাহু আনহু বলেন: “আবু বকর রাদিআল্লাহু আনহু যেদিন ইসলাম গ্রহণ করেন সেদিন তীর গৃহে চল্লিশ হাজার দিরহাম ছিলো৷ এরপর মদীনায় হিজরত করার সময় তাঁর কাছে মাত্র পাঁচ হাজার দিরহাম অবশিষ্ট ছিলো৷ তিনি বাকি সব দিরহাম মুসলিম ক্রীতদাস ক্রয় করে মুক্তি দান ও ইসলামের জন্য খরচ করেন৷” আবু বকর রাদিআল্লাহু আনহুর কন্যা ও উম্মুল মুমিনীন হযত আইশা রাদিআল্লাহু আনহা বলেন: “আমার পিতা সাতজন গোলামকে মুক্ত করেন| এদের প্রত্যেককে কুরাইশ মুশরিকরা চরমভাবে নির্যাতন করেছো” ১৪৬

— পৃষ্ঠা ১৪৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।