Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ না, আল্লাহ আমাদের সাথে আছেন অতঃপর আল্লাহ তার প্রতি স্বীয় সান্তনা নাযিল করলেন এবং তাঁর সাহায্যে এমন বাহিনী পাঠালেন, যা তোমরা দেখনি বস্তুত: আল্লাহ কাফিরদের মাথা নীচু করে দিলেন আর আল্লাহ্‌র কথাই সদা সমুন্নত এবং আল্লাহ পরাক্রমশালী, প্রজ্ঞাময়” [তাওবাহ: 8০] শুধু কুরাআন শরীফে আবু বকর রাদিআল্লাহু আনহুর কথা উল্লেখিত হয় নি, আল্লাহর রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং তাঁর আসহাবে কিরামও তীর প্রশংসা করেছেন৷ জন্ম আসহাবে ফীলের ঘটনার আড়াই বছর পূর্বে হযরত আবু বকর সিদ্দীক রাদ্িআল্লাহু আনহু মক্কা নগরীতে জন্মগ্রহণ করেনা ইসলামের ডাক আসার পূর্বেই মক্কা শহরের ১০ জন প্রভাবশালী ব্যক্তির মধ্যে একজন ছিলেন হযরত আবু বকর রাদ্বিআল্লাহু আনহু৷ পরিণত বয়স থেকেই তিনি ব্যবসা-বাণিজ্যে জড়িত ছিলেন৷ বেশ ধন-সম্পদের মালিক হোন। বিদ্যা-বুদ্ধি, সততা, আচার-আচরণে, পরোপকারিতা ইত্যাদি গুণাবলীর জন্য তাঁকে সবাই শ্রদ্ধ করতো৷ কবিতা আবৃত্তিতেও তিনি অত্যন্ত দক্ষ ছিলেন৷ তবে ইসলামগ্রহণের পর তিনি আবৃত্তি ছেড়ে দেন৷ জীবনেও তিনি মদ পান করেন নি। রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়াত লাভের বছরখানেক আগে থেকেই হযরত আবু বকর রাদিআল্লাহু আনহু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গ লাভ করেন৷ তিনি ছিলেন হযরতের বন্ধুজন৷ নবুওয়াতপ্রাপ্তির পর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমেই হযরত আবু বকরকে ইসলামে দীক্ষিত হওয়ার জন্য দাওয়াত দেন৷ সাথে সাথেই তিনি ইসলাম গ্রহণ করেন৷ এ ব্যাপারে পাল্টা কোনো প্রশ্নই করেন নি রাসূলে করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন: “আমি যাকেই ইসলামের দাওয়াত দিয়েছি, সে-ই প্রথমে কিছুটা সিদ্ধান্তহীনতা, ১৪৪

— পৃষ্ঠা ১৪৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।