আউলিয়ায়ে নকশবন্দ (খোদাভীতি), রাজা (আল্লাহর রাহমাতের আশা), যুহদ (দুনিয়ার জাঁকজমক থেকে উদাসীন), তাওয়াক্চুল (আল্লাহর উপর ভরসা), কিনাআত (অক্সেতুষ্টি), হিলম্ (সহিষ্ণুতা ও গান্তীর্যতা), সবর (ধৈর্য), শুকুর (কৃতজ্ঞতা), সিদরু (দৃঢ়তা), রেজা (সন্তুষ্টি), ফানা (আল্লাহতে বিলীন), ফানাউল ফানা আল্লাহতে বিলীনের মধ্যে বিলীন) ইত্যাদি যাবতীয় গুণাবলীর সমাহার ঘটেছিল৷ এক কথায় বিশ্বের সর্বশ্রেষ্ঠ মহামানব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছিলেন 'ইনসানে কামীল৷ - পুর্ণাঙ্গ আদর্শ পুরুষ সুতরাং একমাত্র তাঁর অনুসরণের মধ্যেই মানুষের ইহ-পরকালের যাবতীয় কল্যাণ নিহিত। সাহাবায়ে কিরামদের মধ্যে যাঁরা তাঁর পবিত্র নৈকট্যে বেশী উপকৃত হয়েছিলেন তীদের মধ্যে হযরত আবু বকর সিদ্দীক, হযরত উমর ইবনে খাত্তাব, হযরত আলী ইবনে আবি তালিব, হযরত উসমান ইবনে আফফান, হযরত যায়িদ বিন হারিসা, হযরত আনাস ইবনে মালিক, হযরত আব্দুল্লাহ ইবনে আববাস, হযরত ইবনে মাসউদ, হযরত আবু যর গিফারী, হযরত আবু হুরাইরা, হযরত তালহা ইবনে উবাইদুল্লাহ, হযরত আবু আইয়ুব আনসারী, হযরত সা'দ ইবনে আবি ওয়াক্কাস, হযরত আমর ইবনে আস, হযরত খালিদ ইবনে ওয়ালিদ, হযরত আবু উবাইদা ইবনে জাররাহ, হযরত আবু সাঈদ খুদরী, হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর, হযরত মুয়াবিয়া ইবনে আৰু সুফিয়ান রিদ্বওয়ানুল্লাহি তা'আলা আজমাঈন প্রমুখ মহাতআনের নাম এখানে উল্লেখযোগ্য৷ এছাড়া মহি ইলা সাহাবীরা তো ছিলেনই৷ বিশেষ করে হযরত সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিভ্রাত্মা স্ত্রীরা যে কতো উচ্চ মর্যাদাসম্পন্না নারী ছিলেন তা ভাষায় প্রকাশ করার নয়৷ ভাগ্যবান এসব পুরুষ ও নারীরা সকলেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুদৃষ্টি, দু'আ, আধ্যাত্মিক উষ্ণতা, তাওয়াজ্জুহ ইত্যাদি থেকে আল্লাহর সর্বাপেক্ষা প্রিয় বান্দা-বান্দী ও ওলি-ওলিয়্যাতে রূপান্তর হয়েছিলেন। আর এদের নৈকট্যে ও সুদৃষ্টিতে যারা উপকৃত হয়েছিলেন তাঁরা ছিলেন তাবিঈগণ। হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পর নকশবন্দিয়া সুফি তরীকার মুলে ছিলেন খলিফাতুল মুসলিমীন হযরত আবুব বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু সুতরাং আমরা এখন তাঁরই জীবনালোচনার দিকে মনোনিবেশ করছি ১৪১
— পৃষ্ঠা ১৪১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।