আউলিয়ায়ে নকশবন্দ পাহাড়ের কম্পন সাথে সাথে বন্ধ হয়ে গেল৷ এখানে দু'টি মুজিযা একসঙ্গে প্রকাশ পেয়েছিল৷ প্রথমত পাহাড়ের কম্পন ও স্থির হওয়া এবং দ্বিতীয়ত হযরত উমর ও হযরত উসমান রাদিআল্লাহু আনহুমার শাহাদাতবরণের ভবিষ্যদ্বাণী। ১০. খজুর শাখার ক্রন্দন এই মুজিযাটির বর্ণনা সহীহ বুখারী শরীফে লিপিবদ্ধ আছে৷ ইবনে উমর রাদ্বিআল্লাহু আনহু বর্ণনা করেন, মসজিদে নববীর মধ্যে তখনও কোনো মিহরাব নির্মিত হয় না৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খঙ্ভুর বৃক্ষের একটি শাখার মধ্যে হেলান দিয়ে জুমু'আর খুতবা প্রদান করতেন এরপর তিনি একটি মিহরাব তৈরী করলেন৷ প্রথমদিন নবনির্মিত মিহরাবে আরোহণ করে খুতবা প্রদানের সময় উপস্থিত সাহাবায়ে কিরামসহ সকলে শুনতে পেলেন এ খর্জুর শাখাটি শিশুদের মতো করুণ সুরে ক্রন্দন করছে! পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শাখাটির কাছে যেয়ে তাঁর পবিত্র হাত বুলিয়ে একে সান্তনা দীন করলেন। শাখার ক্রন্দন তখন থেমে গেল। সুফিদের আদর্শপুরুষ এই গ্রন্থে আমরা তাসাওউফ-শস্ত্রপস্থী তথা সুফি-দরবেশ-অলিদের জীবনালোচনার উপর গুরুত্ব দিয়েছি৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র জীবন ও কর্মের উপর উপরে বর্ণিত আলোচনায় স্বভাবতই তাঁর জীবনের বিভিন্ন দিক তুলে ধরা জরুরী ছিলো৷ তিনি ছিলেন সমগ্র মানব ও জিন জাতির জন্য পথপ্রদর্শন এবং সর্দার মানবজীবনের এমন কোনো দিক নেই যার উপর তিনি আদর্শ ব্যক্তি হিসেবে বিবেচিত নন তবে আমাদের গ্রন্থের মুল বিষয় তথা তাসাওউফ শাস্ত্রে উৎপত্তিস্থল তাঁরই পবিত্র জীবন থেকে উৎসারিত। এই শাস্ত্র যা কিছু শিক্ষা দেয়, তা সবই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র আ'মল থেকে উদ্ভূত সুফিরা যেসব গুণাবলী অর্জনের জন্য জীবনভর সাধনা করে থাকেন তার সবই হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুণাবলীর অন্যতম দিক ছিলো! তিনিই প্রথম পুরুষ যার মধ্যে একই সাথে ইখলাস, তাওবাহ, মুহাববাত, শাওক (আগ্রহ), খাওফ ১৪০
— পৃষ্ঠা ১৪০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।