আউলিয়ায়ে নকশবন্দ ৬. লতিফায়ে নফসের জিকির: কোনো কোনো শায়খের মতে নফসের অবস্থান নভিমুলে৷ তবে হযরত আহমদ ফারুকী মুজাদ্দিদী আলফে সানি রাহিমাহুল্লাহর মতে এর অবস্থান ভ্রযুগলের মধ্যখানে কপালো৷ শায়খ যেখানেই এর অবস্থান বললেন সেদিকে খিয়াল করে মুরিদকে ইসমে জাতের জিকির করতে হবে৷ এই জিকির দ্বারা নফসের ওদ্ধত্যতা, বাতিল খাহিশাত ইত্যাদি মুছে যাবে৷ ৭. আব, আতশ, বাদ ও খাকের জিকির: এই চারটি লতিফা মুলত মানবদেহের উপাদান৷ এগুলোর সমন্বয়ে পুরো দেহ গঠিত। এখানে উল্লেখযোগ্য যে মানবদেহ মুলত মাটি থেকেই সৃষ্টি। তবে জানা থাকা প্রয়োজন যে, বাতাস অর্থে সব ধরনের গ্যাসীয় বস্তু বুঝায়৷ যেমন: অক্সিজেন, কার্বন ডাইয়োক্সাইড ইত্যাদি। আগুন অর্থে দেহের তাপমাত্রা বুঝায়। দেহের ৬০% পানির তৈরি। সুতরাং বলা যায়, দেহের মধ্যস্থ চারটি লতিফা সর্বাঙ্গে বিস্তৃত আছে৷ নকশবন্দী শায়খগণ সাধারণত এই চার লফিফার জিকিরের সময় মাথার উপরিস্থ উম্মুগ দিমাগের দিকে খিয়াল করার কথা বলে থাকেন৷ এ জিকিরের অপর নাম সুলতানুল আজকার৷ এই জিকির দ্বারা সালিকের দেহের প্রতিটি অনু-পরমাণু আল্লাহর স্মরণে ডুবে যায় ক্রমান্বয়ে সালিক দেখতে পাবে সমগ্র মহাবিশ্বের সবকিছু ইসমে জাতের জিকিরে প্রতিনিয়ত লিপ্ত আছে। সে বুঝতে সক্ষম হয় যে, সবকিছুর অস্তিত্ব মূলত আল্লাহর স্মরণের ওপর নির্ভরশীল৷ এক ক্ষণকালও কোনো কিছু মহাপ্রভুর স্মুরণ থেকে গাফিল থাকতে পারে না৷ গাফিল হলে অবশ্যই ধ্বংস হয়ে যাবে৷ উপরোক্ত ৭ ধরনের জিকির যখন সালিকের মধ্যে জারি হবে তখনই শায়খ তাকে আরো অগ্রসর হতে আদেশ দিবেন৷ নিচে বাকি জিকির-মুরাক্কাবার বর্ণনা তুলে ধরছি। ৮. নফি-ইসবাতের জিকির: 'নফি' শব্দের অর্থ “অস্বীকৃতি' এবং “ইসবাত" শব্দের অর্থ স্বীকৃতি। 'লা-ইলাহা ইল্লাল্লাহ" -জিকিরের মধ্যে দুটি অংশ আছে৷ প্রথমটি হচ্ছে: লা-ইলাহা [কেনো ইলাহ নেই], এ অংশের নাম নফি। দ্বিতীয়টি হচ্ছে: ইল্লাল্লাহ [আল্লাহ ১৪
— পৃষ্ঠা ১৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।