Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ তারিখে ফিরিশতা, সাওয়ানিহুল হারামাইন ইত্যাদি ইতিহাসগ্রন্থে কিছুক্ষণের জন্য চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য পৃথিবীর বিভিন্ন দেশের মানুষ অবলোকন করেছেন বলে বর্ণিত হয়েছে৷ তারিখে ফিরিশতায় আছে, মালাবারের এক রাজা মুসলমানদের নিকট থেকে এই ঘটনা শ্রবণ করে যুগের পণ্ডিতদের সঙ্গে পরামর্শ করেন৷ ব্রাহ্মণ পণ্তিতরা বললেন, 'আমাদের ধর্মগ্রন্থ খোঁজে দেখেছি, আরবের এক নবীর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হবে৷ আপনি যে ঘটনার কথা বলছেন, সেটা সে-ই ঘটনা একথা শোনে রাজা মুসলমান হয়ে যান। সাওয়ানিহুল হারামাইন কিতাবে আছে, মালোহ রাজ্যের চম্বল নদীর তীরে 'দিহার' নামক একটি শহর আছে চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার ক্ষণে সেখানকার রাজা তীঁর প্রাসাদের ছাদে বসা ছিলেন৷ তিনি হঠাৎ লক্ষ্য করলেন আকাশের চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে গেল৷ এরপর আবার একত্রিত হলো এই অত্যাশ্চর্য ব্যাপারটি সম্পর্কে দেশের পণ্তিতদের সাথে আলোচনা করলেন৷ তারা বললেন, 'আমাদের ধর্মগ্রন্থে লিপিবদ্ধ আছে, আরব দেশে একজন নবীর আবির্ভাব ঘটবে৷ তাঁর ইশারায় চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মু'জিযা প্রকাশ পাবে' এটা জানার পর রাজা একজন দূত মক্কা মুয়াজ্জমায় হযরত রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট প্রেরণ করলেন৷ সাথে সাথে নিজে মুসলমানও হয়ে গেলেন৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই রাজার নাম রেখেছিলেন, আবদুল্লাহ! রাজা আবদুল্লাহর কবর এখন দিহার শহরের বাইরে অবস্থিত (মো'জেযায়ে রাসূলে আকরাম (বঙ্গানুবাদ), পৃ: ১২০-১২২) ৯. পাহাড়ের কম্পন ও স্থির হওয়া ইমাম বুখারী রিওয়ায়েত করেন, একদা এক পাহাড়ের উপর হযরত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরোহণ করলেন৷ তাঁর সাথে ছিলেন হযরত আবু বকর, হযরত উমর ও হযরত উসমান রাদ্বিআল্লাহু আনহুম৷ হঠাৎ পাহাড়ে কম্পন শুরু হয়ে গেল৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের পা মুবারক দ্বারা সজোরে পাহাড়ের উপর আঘাত হেনে বললেন, "হে পাহাড়! কম্পন করো না, তুমি কি জানো না তোমার উপর অবস্থান করছেন একজন নবী, একজন সত্যবাদী ও দু'জন শহীদ?" আল্লাহর কুদরতে ১৩৯

— পৃষ্ঠা ১৩৯ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।