আউলিয়ায়ে নকশবন্দ দ্বিখত্তিত করে দেখান!' নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, "যদি এরূপ করে দেখাতে পারি, তবে কি তোমরা মুসলমান হয়ে যাবে?" তারা জবাব দিল, 'হ্যা, আমরা মুসলমান হয়ে যাবো হযরত রাসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ তাআলার দরবারে চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে যাওয়ার জন্য দু'আ করলেন৷ এরপর তিনি চন্দ্রটির দিকে অঙ্গুলি মুবারক দ্বারা ইশারা করলেন৷ আল্লাহর কী কুদরত! সত্যিই চন্দ্রটি দ্বিখণ্ডিত হয়ে গেল! উপস্থিত সকলেই তা দেখলেন হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিআল্লাহু আনহু বলেন, আমি নিজের চোখে চন্দ্র দ্বিখস্তিত হয়ে যেতে দেখেছি। নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুশরিকদের নাম ধরে ধরে বললেন, "হে অমুক, হে তমুক! সাক্ষী থাকো, সাক্ষী থাকো 111 চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার দৃশ্য সকলের চোখে পড়লো৷ উভয় খণ্ড এতো দূর পর্যন্ত চলে গেলো যে মাঝখানে হিরা পর্বত দেখাচ্ছিল স্বচক্ষে এই অত্যাশ্চর্য মু'জিযা অবলোকন করার পরও পাপিষ্ঠ কাফিররা বলে ওঠলো, 'এ-তো প্রকাশ্য যাদু!' আবু জাহল বললো, 'আমরা এ ব্যাপারে আরো খৌঁজ-খবর নেবো৷ যদি এটা যাদু হয়ে থাকে, তাহলে শুধু আমাদের উপরই হতে পারে৷ অনুপস্থিত যারা এবং অন্যান্য শহরে বসবাসকারীদের উপর তো যাদুর ক্রিয়া বিস্তৃত হতে পারে না৷ তাই বাইর থেকে আগত লোকজনদের নিকট থেকে ব্যাপারটি জেনে নেওয়া উচিৎ' আবু জাহলের এই চ্যালেঞ্জও বাতিল হলো! দূর- দূরান্ত থেকে লোকজন এসে বলতে লাগলেন, তারাও চাঁদ দ্বিখস্তিত হওয়ার দৃশ্য দেখেছেন। এই অত্যাশ্চর্য মুজিযা সম্পর্কে স্বয়ং আল্লাহ তা'আলা তাঁর পাক কালামে ইরশাদ করেছেন: এ 2৯৮19১8৮৬০৯ 95 ৬০৭ ৮20 ৬9 86৩। ৩ -"কিয়ামত আসন্ন, চন্দ্র বিদীর্ণ হয়েছে৷ তারা যদি কোন নিদর্শন দেখে তবে মুখ ফিরিয়ে নেয় এবং বলে, এটা তো চিরাগত জাদু" (সুরা ক্লামার ১-২) ১৩৮
— পৃষ্ঠা ১৩৮ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।