Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ সেই রয়ে গেল৷ শুধু এটুকু লক্ষ্য করলাম, পেয়ালার খাদ্যে আঙ্গুলের অনেক দাগ আছো" উল্লেখ্য মুহাদ্দিসীনে কিরাম উল্লেখ করেছেন, আসহাবে সুফফায় একান্ত গরীব অন্ন-বস্্র- বাসস্থানহীন শতাধিক সাহাবায়ে কিরাম বাস করতেন। কারো কারো মতে তাঁদের সংখ্যা ৪ শতাধিক ছিলো। (ঘ) আধা সের আটার রুটি খেলেন চল্লিশ ব্যক্তি: ইমাম আহমদ ও ইমাম বাইহাকী রাহমাতুল্লাহি আলাইহিমা হযরত আলী ইবনে আবি তালিব রাদ্বিআল্লাহু আনহু থেকে একটি বর্ণনাস্ব-স্ব হাদীসগ্রন্থে লিপিবদ্ধ করেছেন৷ হযরত আলী রাদ্বিআল্লাহু আনহু বলেন, "একদা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মুত্তালিব গোত্রের চল্লিশ জনকে দাওয়াত করলেন৷ এদের কেউ কেউ খুব বেশী পেটুক ছিলেন৷ একাই একটা আস্ত বকরি খেয়ে নিতেন৷ এছাড়া একজনে আট সের পর্যন্ত দুগ্ধ পান করে ফেলতেন৷ কিন্তু নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই পেটুকদের জন্য মাত্র আধা সের আটার রুটি তৈরী করালেন। অতিথিরা এটুকু রুটি খেয়ে শেষ করতে পারলেন না- বেশ কিছু রয়ে গেল! এরপর রাসূলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি পেয়ালায় বড়জোর ৪ ব্যক্তির জন্য যথেষ্ট, দুধ আনলেন। এবারও তারা সকলে তৃত্তিসহ দুধ পান করলেন- কিন্তু শেষ করতে পারলেন না৷ মনে হচ্ছিল, কেউই দুধ পান করেন নি!" সুবহানাল্লাহ! ৮. চন্দ্র দ্বিখণ্ডিত হওয়ার মু'জিযা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রসিদ্ধ এই মুজিযার বর্ণনা সর্বাধিক সহীহ হাদীসপ্রন্থ বুখারী, মুসলিম এবং অন্যান্য কিতাবে লিপিবদ্ধ আছে৷ মুল বর্ণনাকারীদের মধ্যে আছেন হযরত আলী, হযরত আবদুল্লাহ বিন মাসউদ, হযরত আবদুল্লাহ ইবনে আববাস, হযরত আনাস বিন মালিক, হযরত আবদুল্লাহ ইবনে আমর এবং হযরত হুজাইফা বিন ইয়ামন রাদিআল্লাহু আনহুম৷ ঘটনাটির বর্ণনা নিম্নরূপ হিজরতের পূর্বে মঞ্কা মুয়া্জমায় একদা আবু জাহল, ওলিদ ইবনে মুগিরা, আস ইবনে ওয়ায়িল প্রমুখ মুশরিক একত্রিত হয়ে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে এসে চ্যালেঞ্জ করলো, 'আপনি যদি সত্য নবী হয়ে থাকেন তাহলে আকাশের চন্দ্রকে ১৩৭

— পৃষ্ঠা ১৩৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।