আউলিয়ায়ে নকশবন্দ (ক) পেয়ালার খাবারে বরকত: তিরমিযী ও দারিমী শরীফে বর্ণিত একটি হাদীস আছে। হযরত সামুরা ইবনে জুন্দুব রাদ্বিআল্লাহু আনহু বলেন, কোনো একদিন আমরা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সকাল থেকে রাত পর্যন্ত একটি পেয়ালায় রাখা খাদ্য ভক্ষণ করছিলাম৷ কিছুক্ষণ পর পর ১০ জন করে লোকসংখ্যা বাড়ছিলো৷ সকলেই এ একই পেয়ালা থেকে খাচ্ছিলেন৷ প্রথম ১০ জনের খাওয়া শেষ হওয়ার পর আরো ১০ জন এসে বসছিলেন৷ এভাবে পালাক্রমে আহার গ্রহণ চলছিলো মানুষ হযরত জুন্দুব রাদিআল্লাহু আনহুকে অবাক হয়ে জিজ্ঞেস করলো, পেয়ালার মধ্যে খাদ্য কিভাবে আসছিলো? তিনি আসমানের দিকে ইঙ্গিত করে বললেন, ওখান থেকে আসছিলো৷ (খ) দু'জনের খাবার একশত ত্রিশ জনে খেলেন: বাইহাকী ও তাবারানী রাহমাতুল্লাহি আলাইহিমা সহীহ সদনে এই হাদীসটি বর্ণনা করেছেন৷ হযরত আবু আইয়ুব আনসারী রাদিআল্লাহু আনহু বলেন, "একদা আমি নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ও হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুর জন্য খাবার প্রস্তুত করলাম নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ত্রিশজন আনসার নিয়ে উপস্থিত হলেন৷ আশ্চর্যের ব্যাপার, সবাই এ দু'জনের জন্য প্রস্তুতকৃত খাবার দ্বারা পেট পুরে খেলেন৷ আরো অবাক হওয়ার ব্যাপার, খাবার তখনও সম্পূর্ণ শেষ হলো না- কিছুটা রয়ে গেল৷ এরপর আরো কিছু লোক এসে খাবার খেতে লাগলেন৷ মোট ১৩০ জন লোক দু'জনের জন্য পাক করা খাবার খেলেন৷ অনেকে মুসলমান হলেন ও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে বাইআত গ্রহণ করলেন৷" (গ) আসহাবে সুফফার সকলকে নিয়ে আহার: মুসলিম ইবনে আবু শাইবা ও তাবারানী রাহমাতুল্লাহি আলাইহিমা হযরত আবু হুরাইরাহ রাদ্দিআল্লাহু আনহু থেকে একটি রিওয়ায়েত তীদের স্ব-স্ব হাদীসগ্রন্থে লিপিবদ্ধ করেছেন৷ হযরত আবু হুরাইরাহ রাদ্্িআল্লাহু আনহু বলেন, "রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন আমাকে আসহাবে সুফফার সকল লোককে ডেকে আনতে আদেশ দিলেন৷ সবাইকে নিয়ে আসার পর হুজুরে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদের সম্মুখে একটি খাদ্যভর্তি পেয়ালা রাখলেনা সকলে এ থেকে তুত্তিসহ আহার করলেন৷ কিন্তু আশ্চর্যের ব্যাপার পেয়ালার খাদ্য যেই- ১৩৬
— পৃষ্ঠা ১৩৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।