আউলিয়ায়ে নকশবন্দ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক এই সংবাদের সত্যতা যখন বাযানের নিকট প্রমাণিত হয়ে গেল তখন তিনি দু'জন পুত্রসহ ইসলাম ধর্মে দীক্ষিত হয়ে যান ৬. ফিরিশতাদের কর্তৃক নিরাপত্তা দান নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তা'আলা বিভিন্ন যুদ্ধে ফিরিশতাদের কর্তৃক সাহায্য করেছেন৷ এ সম্পর্কে অনেক বর্ণনা বিভিন্ন হাদীসের কিতাবে উল্লেখিত আছে৷ এ সবই তাঁর মু'জিযা হিসাবে স্বীকৃত তাঁকে ফিরিশতাদের দ্বারা নিরাপত্তার ব্যবস্থাও আল্লাহ তা'আলা করেছিলেন৷ এ সম্পর্কেও একাধিক বর্ণনা পাওয়া যায়৷ নিম্নে সহীহ মুসলিম শরীফে হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত এরূপ একটি ঘটনা তুলে ধরছি। একবার পাপিষ্ঠ মুশরিক আবু জাহল বললো, 'আমি লাত ও উয্যার নামে শপথ করে বলছি, যদি মুহাম্মদকে মাটির উপর (নামায অবস্থায়) নাক ঘষতে দেখি তাহলে নোউুবিল্লাহ্) আমার পা দ্বারা তাঁর গর্দান পিষ্ট করে ফেলব!" ঘটনাক্রমে একদিন নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নামায আদায় করাকালে পাপিষ্ঠ আবু জাহল উপস্থিত হয়ে তার অসৎ উদ্দেশ্য হাসিলে অগ্রসর হলো৷ কিন্তু কিছুদূর এগিয়ে যাওয়ার পর উভয় হাতে সে অদৃশ্য কছু প্রতিহত করতে করতে পেছনের দিকে সরতে লাগলো। লোকজন এর কারণ জিজ্ঞেস করলে বললো, 'আমি ও মুহাম্মদের মাঝখানে ভীতিপ্রদ জ্বলন্ত অগ্নির এক বিরাট গর্ত দেখতে পেলাম৷ কতিপয় ডানাও দৃষ্টিগোচর হচ্ছিলা' নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "আবু জাহল যদি আমার নিকটে আগমন করতো তাহলে ফিরিশতারা তাকে টুকরো টুকরো করে নিয়ে যেতেন!" ৭. খাবারে অতিমাত্রায় বরকত হযরত রাসুলে করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুওয়তী জিন্দেগীতে 'খাবারে বরকতের' ঘটনা অনেকবার ঘটেছে৷ এরূপ মুজিযার সবগুলো এখানে বর্ণনা আদৌ সম্ভব নয়৷ নিন্গে এ সম্পর্কিত কয়েকটি মাত্র বিশুদ্ধ বর্ণনা তুলে ধরছি ১৩৫
— পৃষ্ঠা ১৩৫ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।