Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বললেন, 'আমি আপনার কাফনের জন্য নিজের ইযারবন্দ এবং দু'টি কাপড় দান করবো। এগুলো আমার মায়ের হাতের কাটা সূতায় তৈরী হযরত আৰু যর রাদিআল্লাহু আনহু তা কবুল করলেন৷ এরপর তিনি মৃত্যুবরণ করেন৷ অসিয়ত মতো তাঁকে গোসল, কাফন-দাফন করা হলো৷ (বাইহাকী শরীফ) ৫. পারস্য সম্রাট পারভেজের মৃত্যুসংবাদ প্রদান ইমাম বাইহাকী এই ঘটনাটি পূর্ণাঙ্গভাবে বর্ণনা করেছেন৷ ঘটনার সারসংক্ষেপ এই৷ হিজরি ৬ষ্ঠ সনে নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যুগের বিভিন্ন সম্রাট ও শাসকবর্গের নিকট পত্রযোগে ইসলামের দাওয়াত প্রেরণ করেন৷ পারস্য সম্রাট পারভেজের নিকটও একখানা পত্র প্রেরিত হয় দূত মারফত৷ অহঙ্কারী বে-আদব পারস্য সম্রাট পত্রখানা ছিড়ে করো টুকরো করে দিল৷ বললো, 'মুহাম্মদ' নাম কেন আমার নামের পূর্বে লিখা হলো? রাগান্বিত হয়ে পারস্য সম্াজ্যাধীন ইয়ামনের শাসনকর্তা 'বাযান'কে নির্দেশ দিল, তুমি দুজন চৌকস ও বিচক্ষণ লোক মদীনায় প্রেরণ করো। মুহাম্মদকে বন্দী করে আমার নিকট নয়ে এসো! গ্ভা/ নর্দেশ পেয়ে বাযান দু'জন দক্ষ ও বিচক্ষণ লোক মদীনা শরীফ প্রেরণ করে৷ তারা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে উপস্থিত হলো৷ বে-আদবীপূর্ণ কিছু কথা উচ্চারণ করে বললো, আপনি পারস্য সম্ত্রাটের নিকট চলুন! নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শান্তচিত্তে তাদেরকে জানিয়ে দিলেন, "তোমাদের সম্রাট পারভেজ তো গতরাতে স্বীয় পুত্র কর্তৃক নিহত হয়েছেন! আল্লাহ তা'আলা ওহির মাধ্যমে এ সংবাদ আমাকে জানিয়ে দিয়েছেন এখন তোমরা চলে যাও!" তারা বাযানের নিকট ফিরে যেয়ে সব কথা খুলে বললো৷ বাযান পারভেজের মৃত্যু সংবাদ তখনও জানতেন না৷ তিনি মন্তব্য করলেন, এই সংবাদ যদি সঠিক হয়- তাহলে তিনি সত্যিই আল্লাহর নবী। খুব শীঘ্ব পারভেজের হন্তা শিরভিয়া একখানা চিঠির মাধ্যমে তাকে জানালো, "পারভেজ অত্যাচারী বিধায় আমি তাকে রাতে হত্যা করে ফেলেছি। আরব দেশে যে লোকটি নবুওয়াতের দাবী করছেন, আপনি তার সাথে কোনো সংঘাতে যাবেন না৷" ১৩৪

— পৃষ্ঠা ১৩৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।