Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দেখাচ্ছিল অনেকে বলেছেন, দূর থেকে মনে হতো, "এক বিরাট জ্বলন্ত শহর"। অগ্নির দৈর্ঘ্য ছিলো ১২ মাইল এবং প্রস্থ ৪ মাইল৷ অগ্নির শিখা ৯-১০ ফুট পর্যন্ত উচু ছিলো ঘটনার সময় বিশিষ্ট ইসলামী চিন্তাবিদ আল্লামা কাসতালানী রাহমাতুল্লাহি আলাইহি জীবিত ছিলেন৷ তিনি এই অগ্নি সম্পর্কে আলাদা একখানা কিতাব রচনা করেন৷ তিনি বলেছেন, এই অগ্নি মোট ৫৪ দিন পর্যন্ত স্থায়ী ছিলো। ৪. হযরত আবু যর গিফারী রাদ্বিআল্লাহু আনহুর মৃত্যুকালীন অবস্থা তিনি ছিলেন নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একজন আ'রিফ জলিলুল কদর সাহাবী তিনি জাগতিক সকল বন্ধন থেকে নিজেকে মুক্ত রাখতেন আমির-উমারাদের জাঁকজমকপূর্ণ জীবনকে ঘৃণা করতেন। শেষ জীবন লোকালয়হীন 'যুবদাহ' নামক এক স্থানে কাটান৷ তাঁর মৃত্যুর সময় ঘনিয়ে আসলো স্ত্রী চিন্তিত হয়ে পড়লেন, কীদতে লাগলেন৷ স্বামীর নিকট যেয়ে মন্তব্য করলেন, "হায়! আমরা এমন এক স্থানে অবস্থান করছি যেখানে ঝোপঝাড় ছাড়া কিছুই নাই! সাহায্যকারী একজন মানুষও খুঁজে পাওয়া যাবে না!" হযরত আবু যর রাদ্বিআল্লাহ্ু আনহু স্ত্রীকে সান্তনা দিয়ে বললেন, "হে আমার স্ত্রী! তুমি কেদো না৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদল লোককে সম্বোধন করে বলেছিলেন, "তোমাদের মধ্যে এক ব্যক্তি আছে যে এমন এক জায়গায় মারা যাবে, যেখানে লোকজন থাকবে না৷ তার জানাযায় মুসলমানদের একটি দল হঠাৎ পৌছে যাবো" উম্মে যর! শ্রোতাদের মধ্যে আমিও ছিলাম৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার সম্পর্কেই বলেছিলেন৷ যাও বাইরে গিয়ে সেই আগন্তুক দলের অপেক্ষা করো" উম্মে যর রাদিআল্লাহু আনহা বাইরে গিয়ে অপেক্ষা করতে থাকেন৷ বেশ কিছুক্ষণ পর সত্যিই দেখা গেল একদল মুসাফির তাঁর বাড়ির দিকে আসছেনা তিনি তাঁদেরকে হযরত আবু যর রাদ্বিআল্লাহু আনহু সম্পর্কে সব অবগত করলেন৷ তাঁরা ছুটে গেলেন ভেতরবাড়ি তখনও তিনি জীবিতা বললেন, ওহে আগন্তুক ভাইগণ! আপনাদের মধ্যে যে ব্যক্তি কোনো সরকারী চাকুরী করেন না কিংবা আমির-উমারা নন তিনিই আমার কাফন পরাবেন, জানাযায় ইমামতি করবেন ও দাফন দেবেন।৷ একথা শোনে একজন যুবক এগিয়ে এসে ১৩৩

— পৃষ্ঠা ১৩৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।