আউলিয়ায়ে নকশবন্দ হযরত সুফিয়ান ইবনে উমাইয়্যা রাহমাতুল্লাহি আলাইহি উক্ত হাদীসের ব্যাখ্যায় বলেন, মদীনার আলিম দ্বারা ইমাম মালিক ইবনে আনাস রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইশারা করা হয়েছে৷ (প্রাণ ক্ত) (গ) ইমাম আবু দাউদ রাহমাতুল্লাহি আলাইহি হযরত আবদুল্লাহ ইবনে মাসউদ রাদ্বিআল্লাহু আনহু থেকে হাদীস বর্ণনা করেছেন৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কুরাইশ বংশে একজন বড় আলিমের জন্ম হবে৷ তিনি পৃথিবীকে জ্ঞানের ভাণ্ডার দ্বারা পরিপূর্ণ করবেনা" রিওয়ায়েতটি বাইহাকী শরীফে হযরত আলী ইবনে আবি তালিব রাদিআল্লাহু আনহু এবং হযরত আবদুল্লাহ ইবনে আব্বাস রাদ্বিআল্লাহু আনহুমা থেকেও বর্ণিত হয়েছে৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই ভবিষ্যদ্বাণী পূর্ণ হয়েছে৷ ইমাম শাফিঈ রাহমাতুল্লাহি আলাইহি কুরাইশ বংশে জন্মগ্রহণ করেন৷ ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সমগ্র পৃথিবীতে ইমাম শাফিঈ অপেক্ষা বড় কোনো কুরাইশ বংশীয় আলিম জন্মগ্রহণ করেন নি। ৩. মদীনা শরীফের উপকণ্ঠে বিরাট অগ্নিকুণ্ড নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটি ভবিষ্যদ্বাণী ৬০০ বছর পর পূর্ণ হয়েছিল৷ এই বাণীটি সহীহাইন শরীফাইনে হযরত আৰু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে৷ নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "কিয়ামতের পূর্বে হিজায অঞ্চলে এমন তীব্র অগ্নি নির্গত হবে যে, এর আলোকে সিরিয়া থেকে বসরা নগরীর উটগুলোর গর্দান পর্যন্ত আলোকিত হয়ে যাবো" বভিন্ন ইতিহাসপ্রন্থ থেকে জানা যায়, এই ভবিষ্যদ্বাণী অক্ষরে অক্ষরে পূর্ণ হয়েছে৷ ৬৪৫ ইজরি সনের ৩ জুমাদাল উরা রোজ শুক্রবার ইশার পর মদীনা শরীফের উপকণ্ঠে হঠাৎ মাটির গর্ভ থেকে এক প্রকাণ্ড অগ্নি নির্গত হতে থাকে৷ বিরাট এলাকা জুড়ে অগ্নিশিখা ১৩২
— পৃষ্ঠা ১৩২ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।