Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ রোমানদের বিজয় হয় ঠিক সেদিন মুসলমানরা বদর প্রান্তরে মক্কার মুশরিকদের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত ছিলেন৷ আল্লাহ তা'আলা নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহীর মাধ্যমে রোমানদের বিজয়ের সংবাদ জানিয়ে দেন৷ এতে মুসলমানরা দু'টি বিজয়ের আনন্দ উপভোগ করেন৷ ইতোপূর্বে পারস্য মুশরিকরা রোমানদের বিরুদ্ধে একটি যুদ্ধে জয়লাভ করায় মক্কার মুশরিকরা আনন্দ-উল্লাসে ফেটে পড়ে৷ তারা বলাবলি করছিলো, 'একদল কিতাবধারীর বিরুদ্ধে মুশরিকরা বিজয়ী হয়েছে!" এ খবরে মুসলমানরা মনঃক্ষুন্ন হয়ে পড়েনা সুতরাং আল্লাহ তা'আলা জানিয়ে দিলেন, পারস্যের এই বিজয় সাময়িক কিছুদিন পর তারা রোমানদের হাতে পরাজিত হবে এবং সর্বোপরি মুসলমানরা অবশেষে উভয় দলকে পরাজিত করবেন৷ আর তা-ই হয়েছিল৷ ২. মুজতাহিদ ইমামগণ সম্পর্কিত ভবিষ্যদ্বাণী (ক) সহীহ বুখারী ও মুসলিম শরীফে হযরত আবু হুরাইরাহ রাদিআল্লাহু আনহু থেকে বর্ণিত একটি হাদীসে আছে, নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, "যদি দ্বীন সুরাইয়া (সিরিয়াস) নক্ষত্রের গায়ে ঝুলন্ত থাকে, তথাপি পারস্যের কিছু লোক এই দ্বীনকে পেয়ে যাঝো" মুহান্দিসীনে কিরামের মধ্যে একদল এই হাদীসের ব্যাখ্যায় বলেছেন, এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহির প্রতি ইঙ্গিত করা হয়েছে৷ কেউ কেউ বলেছেন, এতে ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহির দিকে ইঙ্গিত করা হয়েছে৷ [মাওলানা আহমদ সাঈদ দেহলভী প্রণীত, মো'জেযায়ে রাসুলে আকরাম (বঙ্গানুবাদ), অনুবাদ: মাওলানা আবুল কালাম মুহাম্মদ আবদুল লতিফ চৌধুরী, এমদাদিয়া পুস্তকালয়, ঢাকা ১৯৯৫ ঈ] (খ) মুসতাদারায়ে হাকিমে বিশুদ্ধ সনদে বর্ণিত হয়েছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেন, "নিকট ভবিষ্যতে এমন হবে যে, লোকজন জ্ঞানের সন্ধানে দুর-দুরান্তে ভ্রমণ করবে৷ কিন্তু মদীনার আলিম অপেক্ষা অধিক জ্ঞানী আলিম তারা পাবে না" ১৩১

— পৃষ্ঠা ১৩১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।