আউলিয়ায়ে নকশবন্দ ক্ষেত্রে প্রযোজ্য] প্রথমিক পর্যায়ে মুরিদ স্বরবে নিজের কলবের দিকে খিয়াল করে এ জিকির করবে৷ পরে এ জিকির হবে ধ্যানের মাধ্যমে নিরবে এ জিকির সর্বদা চালিয়ে যেতে মুরিদকে তাগিদ করা হয়৷ এ জিকির দ্বারা হৃদয়ে স্বচ্ছতা আসো দুনিয়াবী আকর্ষণ থেকে মুক্তি পাওয়া যায়৷ শরীয়তের ও রাসূলের সুন্নাত পালনে আগ্রহ জন্মো আল্লাহ ও তাঁর রাসুলের মুহাববত অন্তরে পয়দা হয়৷ প্রাথমিক এই জিকিরে সফলতা আসলেই পরবর্তী জিকিরের নির্দেশ আসবে শায়খ থেকে৷ ২. লতিফায়ে রূহের জিকির: রূহের অবস্থান হচ্ছে ডান স্তনের বৌটা থেকে দু আঙ্গুল নিচে কিছুটা বুকের দিকে উপরোক্ত পদ্ধতিতে মুরিদকে এই লতিফার দিকে খিয়াল করে “আল্লাহ, আল্লাহ, আল্লাহ” জিকির করতে হবে। এই জিকিরের সফলতার নিদর্শন হচ্ছে মুরিদের মধ্যে ধৈর্যশক্তি বৃদ্ধি পাবে৷ রাগ-গোস্বা কমবে ও নিজেকে নিয়ন্ত্রণে রাখতে সক্ষম হবে৷ তার দিল হবে নরম৷ সুন্নাতে রাসুলের অনুসরণের প্রতি সে আরো বেশি অনুরক্ত- আসক্ত হবে৷ ৩. লতিফায়ে সির-এর জিকির: লতিফায়ে সির-এর অবস্থান হচ্ছে স্তনের বৌটা থেকে দু আঙ্গুল নিচে কিছুটা বুকের কড়ির দিকে উপরে বর্ণিত [১ নখ] পদ্ধতিতে এ লতিফার দিকে খিয়াল করে মুরিদকে “আল্লাহ, আল্লাহ, আল্লাহ” ইসমে জাতের জিকির করতে হবে৷ এ জিকিরের মাধ্যমে মুরিদের অন্তর থেকে লিন্সা নামক আধ্যাত্মিক রোগ বিলুপ্ত হবে৷ সে আল্লাহর রাস্তায় খরচ করতে আগ্রহী হবে৷ গরীব-মিসকিনদের প্রতি দয়ার্দিল হবে। ৪. লতিফায়ে খফির জিকির: এই লতিফার অবস্থান ডানের স্তনের বোঁটা থেকে দু আঙ্গুল নিচে কিছুটা বুকের কড়ির দিকে৷ এ লতিফার দিকে খিয়াল করে মুরিদকে ইসমে জাত তথা “আল্লাহ, আল্লাহ, আল্লাহ” এর জিকির করতে নির্দেশ দেওয়া হয়৷ এ জিকিরের সফলতার চিহ্ন হচ্ছে হিংসা-বিদ্বেষের অনুভব থেকে মুরিদ নিষ্কৃতি পাবে৷ মানুষের দুনিয়াবী উৎকর্ষতা দেখে সে কখনও হিংসা করবে না৷ ৫. লতিফায়ে আখফার জিকির: এই লতিফার অবস্থান হচ্ছে বুকের ঠিক মধ্যস্থলে। মুরিদকে এই স্থানের দিকে খিয়াল রেখে ইসমে জাতের জিকির করতে হবে৷ এই জিকির জারি হয়ে গেলে আধ্যাত্মিক রোগ গর্ব ও ওদ্ধত্যতার থেকে মুক্তি পাওয়া যাবে৷ ১৩
— পৃষ্ঠা ১৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।