Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ ৮. জীব-জন্তুর অভিযোগ ও তাদের পক্ষ থেকে সম্মানের সিজদা দেওয়া। ৯. পবিত্র হাতের আঙ্গুল মুবারক থেকে পানির ফোয়ারা নির্গত হওয়া। ১০. ইয়াহুদী মহিলা কর্তৃক বিষমিশ্রিত খাদ্য ভক্ষণ করা৷ ১১. বৃষ্টির জন্য দু'আ ও বৃষ্টি হওয়া ইত্যাদি। অধিকাংশ গবেষকের মতে তাঁর মু'জিযার সংখ্য হাজারেরও অধিক৷ নিম্নে আমরা কুরআন- হাদীসে বর্ণিত ১০টি গুরুত্বপূর্ণ মু'জিযা কিছুটা বিস্তারিতভাবে পাঠকদের অন্তরের খোরাক হিসাবে লিপিবদ্ধ করলাম আল-মিরাজ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বৃহৎ একটি মু'জিযা। ইতোমধ্যে আমরা এর উপর বিস্তারিত আলোচনা করেছি৷ তাই এখানে পুনরুল্লেখ করছি না৷ ১. সর্ববৃহৎ মু'জিযা কুরআনুল করীম এটা এমন এক এশি কিতাব যার তুলনা জগতসৃষ্টির পর থেকে কখনো হয় নি- কিয়ামত পর্যন্ত হবেও না৷ প্রায় সাড়ে চৌদ্দশ বছর হতে চললো৷ অবতীর্ণ হতে শুরু হয় এই সর্বকালের সর্বশ্রেষ্ঠ মহান কিতাব মক্কা মুকাররমার জাবালে নূরের চুড়ার সেই'হিরা' গুহায় আল্লাহর পক্ষ থেকে পিয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসলেন মানুষের জন্য হিদায়াতের চিরসত্য বাণী স্বর্গীয় দূত হযরত জিবরাঈল আলাইহিস্সালাম। এরপর দীর্ঘ ২৩ বছরের নবুওয়তী জিন্দেগীতে নাষিল হয় বিভিন্ন সময় পুরো কুরআনে করীম। হযরত উসমান ইবনে আফফান রাদ্বিআল্লাহু আনহু পবিত্র কুরআনকে সংরক্ষণের জন্য লিখিত কিতাব হিসাবে প্রকাশ করেনা তবে কুরআন শরীফ সংরক্ষণের দায়িত্ব স্বয়ং আল্লাহর তিনি ঘোষণা দিয়েছেন: "আমি এই কুরআন নাধিল করেছি এবং এর সংরক্ষণের দায়িত্ব আমারই।" (হিজর : ৯) কুরআন শরীফ যে মানুষের পক্ষে রচনা অসম্ভব তার নিশ্চয়তা প্রদান করতে যেয়ে আল্লাহ তা'আলা চ্যালেঞ্জ করে বলেন: ১২৭

— পৃষ্ঠা ১২৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।