Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ পানীয় তিনি পানি ছাড়াও বকরির দুধ খুব বেশী পছন্দ করতেন। মাঝে মধ্যে উটের দুগ্ধও পান করেছেন৷ দুধের তৈরী অন্যান্য জিনিষও তিনি আহার করতেন৷ যেমন: জুবনা (পনির), আক্কিত (এটাও একজাতীয় পনির), সান্ন (ঘি) এবং জুবদা (তাজা ঘি) দুধে পানি মিশিয়েও পান করেছেন৷ অপর আরেক ধরনের পানীয় যা খেজুরের রস থেকে তৈরী হয়, তিনি পান করতে ভালোবাসতেন এটার নাম হলো 'নাবিদ্ব তামর'। আরেক ধরনের পানীয় ছিলো যার নাম 'নাবিদ্ব জাবিবা। এটা কিশমিশ পানিতে ভিজিয়ে তৈরী হতো এছাড়া 'নাবিদ্ব শা'ইর' নামক আরেক ধরনের পানীয় ছিলো- যা তিনি পান করতে পছন্দ করতেন এটা তৈরী হয় পানির মধ্যে যব ভিজিয়ে। মধু মধু মানুষের জন্য উপকারী৷ এ সম্পর্কে পবিত্র কুরআন শরীফে উল্লেখ হয়েছে৷ হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মধু খেতে ভালোবাসতেন৷ তিনি খাঁটি মধু খেতেন এবং পানি কিংবা দুধ মিশ্রিত মধুও পান করেছেন৷ খেজুর তিনি খেজুর খেতে ভালোবাসতেন৷ খেজুর পাকা হওয়ার বিভিন্ন স্তর আছে৷ যেমন: বুসর (কাঁচা), রুতাব (তাজা), তামর (শুকনো) এবং তামর আতিক (পুরাতন খেজুর)| হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সব ধরনের খেজুর খেয়েছেন৷ তবে রুতাব (তাজা) খেজুর অন্যান্য বস্তুর সঙ্গে খেতে ভালোবাসতেন, যেমন: ১. রুতাবের সাথে শশা, ২. রুতাবের সাথে তাজা ঘি, ৩. রুতাবের সাথে পনির ও 8. রুতাবের সাথে তরমুজ। হযরত আনাস ইবনে মালিক রাদিআল্লাহু আনহু বর্ণনা করেন, প্রথম খলিফা হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু যখনই পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখতেন তখনই নিন্নোক্ত কবিতাটি আবৃত্তি করতেন: ১২৪

— পৃষ্ঠা ১২৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।