আউলিয়ায়ে নকশবন্দ ছুরি তিনি তিনখানা ছুরি ব্যবহার করতেন: ১. সিক্কিন, ২. মুদিয়া ও ৩. শাফরা: এটা ছিলো অনেকটা চওড়া ছুরি মুবারক যষ্টি তাঁর মোট তিনটি যষ্টি (গল্লা) ছিলো: ১. মিহজান: এর অপর নাম ছিলো 'দাক্কন' (বা দাফন)। এটা ছিলো ১ গজ লম্বা (৩ ফুট)। চলতে ও আরোহী অবস্থায় এটা তাঁর হাত মুবারকে থাকতো৷ ২. ক্লাদিব: এই গল্লার নাম ছিলো, 'মামশুক'৷ কাঠের তৈরী এই যষ্টি পরবর্তীতে খুলাফায়ে রাশিদীন ব্যবহার করেছেন বরকতের জন্য৷ ৩. মিকশারা: এই গল্লার নাম ছিলো 'আরজুনা। বিছানাপত্র ১. ফিরাশ (বিছানা): এ বিছানা ছিলো চামড়ার তৈরী। এর ভেতর খেজুর বৃক্ষের ছাল ছিলো। ২. উইসাদা (বালিশ): চামড়ার তৈরী এই বালিশের ভেতরও খেজুর গাছের ছাল ছিলো৷ ৩. মিরফাদা মিন আদাম: এটাও একটি চামড়ার তৈরী বালিশ৷ কাঠের খাট নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একখানা কাঠের তৈরী খাট ছিলো৷ তিনি প্রায়ই এতে বিশ্রাম নিতেন৷ এরূপ কাঠের তৈরী খাটে করে মাইয়্যিতকে কবরস্থানে নিয়ে যাওয়ার এতিহ্য কুরাইশদের মধ্যে ছিলো৷ এই কৃষ্টিটি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সংরক্ষণ করেন৷ তীর ইন্তিকালের পর এই খাট দিয়ে হুজরা শরীফে সমাহিত উভয় খলিফা- হযরত আবু বকর ও হযরত উমর রাদ্বিআল্লাহু আনহুমের দেহ নিয়ে যাওয়া হয়েছিল৷ জান্নাতুল বাকী কবরস্থানে শায়িত অনেক সাহাবায়ে কিরামের লাশও এই খাটে করে বহন করা হয়েছে৷ ১২৩
— পৃষ্ঠা ১২৩ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।