Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ দু' জাহানের সরদার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিত্যনৈমিত্তিক ব্যবহারিক জিনিসপত্র রাহমাতুল্লিল আলামীন, সয়্যদিল মুরসালীন, খাতামুন্নাবিয়্যিন, উভয় জগতের সরদার, পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নশ্বর এ ধরার বুকে মাত্র ৬৩ বছর জীবিত ছিলেন৷ জীবনচলার জন্য একান্ত জরুরী রসদপত্র ছাড়া অতিরিক্ত কিছু তাঁর গৃহে থাকতো না৷ সকল যুগের সকল ওলিদের পথপ্রদর্শক, শরীয়ত ও মা'রিফাতের মধ্যমণি, পৃথিবীর বুকে সর্বশ্রেষ্ঠ 'ইনসানে কামিল' মহামানব- যদি চাইতেন, তাহলে বাদশাহদের বাদশাহর মতো জীবনযাপন করতে পারতেন! কিন্তু তিনি তা চান নি। অবিনশ্বর মহাজগতের অফুরন্ত নয়ামত এবং খাস করে রাববুল আলামীনের নৈকট্য ও দীদারের সামনে দুনিয়াবী যাবতীয় ভোগ-বিলাস মহাসাগরের মাঝে মাত্র একফোটা পানির চেয়েও তুচ্ছ৷ হযরতের ব্যবহারিক জিনিসপত্র ও গৃহের আসবাব নিঙ্গে সংক্ষিপ্তাকারে তালিকাভুক্ত করেছি৷ পাঠক এ থেকেই আন্দাজ করে নিতে পারবেন দুনিয়ার প্রতি তীর চরম অনাকর্ষণের মাত্রা। তিনি মোট তিনটি পানপাত্র ব্যবহার করতেন: ১. রাইয়্যান৷ ২. মুদাববাব: ধাতুর তৈরী এই পাত্রে ছিলো রৌপ্যের নির্মিত একটি চেইন ও হাতল৷ এটা তিনি সফরকালে ব্যবহার করতেন। ৩. কাচের তৈরী কাপ। পানি পানের জন্য ছিলো একটি ক্লাদ- এটা ছিলো কাঠের তৈরী৷ অযুর বদনা হিসাবেও এটা ব্যবহার করতেন৷ খেজুর বৃক্ষের তৈরী একটি পাত্র ছিলো যা তিনি রাতে প্রত্রাবের জন্য ব্যবহার করতেন চামড়ার তৈরী পানির পাত্র ছিলো মোট ৫টি: ১. ক্রিরবা: অযু ও পানের জন্য ব্যবহার করতেন ২. আদওয়া: চামড়ার ছোট্ট পাত্র৷ ৩. মিযাদা: চামড়ার তৈরী পানির পাত্র ৪. শান্না: পুরাতন চামড়ার পানির পাত্র। গরমের সময় এ পাত্রে পানি রাখলে অনেকক্ষণ পর্যন্ত তা ঠাণ্ডা থাকতো ৫. সিক্কা: চামড়ার পানির পাত্র। ১২২

— পৃষ্ঠা ১২২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।