আউলিয়ায়ে নকশবন্দ শেষ নসিহত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ নসিহত ছিলো: নামায ও তোমাদের দাসদাসীদের প্রতি লক্ষ্য রাখবে অন্য বর্ণনায় আছে তিনি বলেছিলেন, নামায এর প্রতি লক্ষ্য রাখবে তোমাদের দাস-দাসীদের ব্যাপারে আল্লাহকে ভয় করবে৷ ইন্তিকাল বিদায়ের মুহূর্ত ঘনিয়ে আসলো তিনি এই মায়াবী ধরাধাম থেকে চলে যেতে একরকম ব্কুল হয়ে ওঠলেন৷ আল্লাহর সানিধ্য সন্নিকটে ভেবে তিনি অস্থির হয়ে গেলেন৷ অপরদিকে মৃত্যুর পেরেশানী তো ছিলোই৷ পাশে রাখা পানির পাত্রে হাত মুবারক ডুবিয়ে সিক্ত করে চেহারা মুবারকে বার বার দিচ্ছিলেন আর পাঠ করছিলেন: ৩৫0০ $8॥ 3141১ "আল্লাহ ব্যতীত কোনও মা'বুদ নাই৷ মৃত্যুতে রয়েছে পেরেশানী ও যন্ত্রণা" (তাবারানী) কোন কোন সময় বলছিলেন: "হে আল্লাহ! আমাকে মৃত্যুর কষ্টের সময় সাহায্য করুন" হযরত ফাতিমা রাদিআল্লাহু আনহা সেখানে উপস্থিত ছিলেন৷ তিনি একবার বললেন, "হায় আল্লাহ! আমার পিতার কী ভীষণ কষ্ট হচ্ছে!" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সান্ত্বনা দিয়ে বললেন, "আজকের এই দিন পর তোমার পিতার আর কোনো কষ্ট হবে না" জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব ও সর্বশেষ নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রূহ মুবারক প্রস্থানের সময় একেবারে নিকটবর্তী হয়ে আসলো তিনি বার বার উচ্চারণ করতে লাগলেন, 1329৬ 3৯9 3৯১93 ৮৮ ক "হে আমার প্রতিপালক! আমাকে ক্ষমা ও রহম করুন এবং আমাকে সম্মানিত বন্ধুর সাথে মিলিত করুন" এবং ১২০
— পৃষ্ঠা ১২০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।