আউলিয়ায়ে নকশবন্দ তাঁর আগমনের জন্য সরে দীঁড়ালেন৷ কিন্তু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইশারায় আবু বকরকে নামায আদায় করতে নির্দেশ দিলেন৷ তাঁর পবিত্র চেহারায় তখন ফুটে ওঠেছে অপূর্ব ক্িদ্ধ হাসির রেখা তিনি হুজরায় ফিরে গেলেন৷ ইন্তিকালের পূর্বে হযরত আইশা রাদিআল্লাহু আনহার কোলে তাঁর পবিত্র মাথা মুবারক ছিলো এক পর্যায়ে তিনি বললেন, এ দীনারগুলো কি করেছো? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কোনো টাকাকড়ি ছিলো না, তিনি সবকিছু ইতোমধ্যে গুছিয়ে ফেলেছিলেন৷ তবে সাতটি দীনার তার নিকট অবশিষ্ট ছিলো৷ তিনি আইশা রাদিআল্লাহু আনহাকে নির্দেশ দিলেন এই টাকাগুলো সদকা করে দিতে। সর্বশেষ আ'মল মিসওয়াক ব্যবহার মিসওয়াক করা ছিলো মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিয়মিত অভ্যাস রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিছুটা সুস্থ বোধ করছেন দেখে অনেকেই যারতার কাজে চলে গেলেন৷ কিন্তু আসলে এ ছিলো বিদায় মুহূর্তের সংকেত মাত্র অচিরেই তাঁর অন্তিম সময় এসে হাজির হয়ে গেল৷ হযরত আইশা রাদিআল্লাহু আনহা বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার বুকে হেলান দিয়ে শুয়েছিলেন এমন সময় আমার ভাই আব্দুর রহমান ইবনে আবু বকর আসলেন। তাঁর হস্তে একটি কাচা মিসওয়াক ছিলো৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এটির দিকে বার বার তাকাতে লাগলেন৷ আমরা বুঝতে পারলাম তিনি এটা চাচ্ছেন, তাই জিজ্ঞেস করলাম, ইয়া রাসূলাল্লাহ! আমি এটা আপনাকে দেবো? তিনি হ্যা-সুচক ইশারা করলেন৷ আমি এটা হাতে নিয়ে চিবিয়ে নরম করলাম, এরপর তাঁকে দিলামা তিনি খুব উত্তমভাবে মিসওয়াক করলেন৷ ইতোপূর্বে কখনো আমি তাঁকে এতো ভালোভাবে মিসওয়াক করতে দেখি নি। হযরত আইশা রাদ্বিআল্লাহু আনহা পরবর্তীতে অত্যন্ত গর্ব করে বলতেন, আল্লাহর অনুগ্রহে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লালার সঙ্গে আমার লালা একত্র হয়েছে, তিনি আমার বুকে মাথা মুবারক রেখে, আমারই হুজরায় ইন্তিকাল করেছেন৷ ১১৯
— পৃষ্ঠা ১১৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।