Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ এতে আমি কেঁদে ফেলি৷ কিন্তু দ্বিতীয়বার বললেন, আমার পরে সর্বপ্রথম তুমিই আমার সঙ্গে মিলিত হবে, এতে আমার মনে আনন্দ অনুভব করলাম৷ আবু বকর রাদ্বিআল্লাহু আনহুকে ইমাম নিযুক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শেষ সময়ে হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুকে ইমামতি করার নির্দেশ দেন৷ সহীহ বুখারী ও মুসলিম শরীফের রিওয়ায়েত মুতাবিক হযরত আইশা রাদ্বিআল্লাহু আনহার বর্ণনামতে ইশার নামাযের সময় লোকজন মসজিদে অপেক্ষারত ছিলেন৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বার বার চেষ্টা করছিলেন নামাযে যোগ দিতে কিন্তু তিনি পারলেন না৷ শেষে বললেন, আবু বকরকে বলো নামাযে ইমামতি করতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মোট ১৭ বা ২১ ওয়াক্ত মসজিদে উপস্থিত হয়ে নামায পড়তে পারেন নি। ওফাতের দিন এসে হাজির হলো ১২ই রবিউল আওয়াল সোমবার৷ তেষষ্টি বছর পূর্বে এই একই তারিখে জগতের সর্বশ্রেষ্ঠ মহামানব, সর্বশেষ পয়গম্বর, জগতসমূহের জন্য রাহমাত পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মায়াবী ধরার কোলে আল্লাহর পক্ষ থেকে এক বিরাট গুরুদায়িত্ নিয়ে আগমন করেছিলেন।৷ আজ তিনি সেই মহান দায়িত্ব পালন শেষে মা'বুদের ডাকে পৃথিবীর মায়া ছেড়ে চলে যেতে প্রস্তুত হয়ে গেছেন৷ আল্লাহর সান্ধ্য লাভের আকাঙ্কা তাঁকে বিভোর করে তুললো। তিনি তাঁর প্রিয় সাহাবাদের সঙ্গে আজ ক'দিন যাবৎ মসজিদে যেয়ে নামায আদায় করতে পারছিলেন না রোগের প্রাবল্যতা হেতু৷ সুবহে সাদিকের সময় হযরত আয়িশা রাদ্বিআল্লাহু আনহার হুজরার পর্দা তুলে দেওয়া হয়েছে তীরই ইঙ্গিতে। তিনি শেষবারের মতো তাঁর সাহাবাদেরকে নামাযরত অবস্থায় দেখতে চান৷ নবীজীর মুবারক দীত্তিমান চেহারা ভোরের উজ্্বল আলোর মধ্যে যেনো শতগুণ বেশী নূরানী রূপ ধারণ করলো। তিনি সাহাবাদেরকে দেখে অত্যন্ত আনন্দিত হলেন ভাবলেন, এভাবেই কিয়ামত পর্যন্ত তীর উম্মতরা নামায আদায় করে যাবে৷ সাহাবায়ে কিরাম নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখে আনন্দে আত্মহারা হয়ে উঠলেন। তীরা ভাবলেন, তিনি বুঝি সুস্থ হয়ে উঠেছেন, এক্ষুণি নামাযের ইমামতির জন্য মসজিদে তাশরীফ আনবেন। সবাই ১১৮

— পৃষ্ঠা ১১৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।