আউলিয়ায়ে নকশবন্দ জীবনের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত উসামা ইবনে যায়িদ রাদিআল্লাহু আনহুর নেতৃত্বে সিরিয়ায় একটি অভিযান প্রেরণের সিদ্ধান্ত নেন৷ এই বাহিনী যাত্রা করে জুরুফ নামক স্থানে গৌঁছলো৷ এদিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গীড়ার তীব্রতা বাড়তে লাগলো। এমতাবস্থায় অভিযান স্থগিত রাখার সিদ্ধান্ত হলো৷ অবশ্য আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহু খিলাফত লাভ করেই এই অভিযান সম্পন্ন করেছিলেন৷ সর্বশেষ ইমামতি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রোগ বেড়ে গেল৷ ইন্তিকালের চারদিন পূর্বে সর্বশেষ পূর্ণাঙ্গ ইমামতি করেন যুহরের নামাযে সেদিন ছিলো বৃহস্পতিবার ৮ রবিউল আওয়াল ১১ হিজরি নামায শেষে তিনি জীবনের শেষ ভাষণ প্রদান করেন৷ এতে তিনি হামদ ও ছানা পাঠ শেষে প্রথমেই উহুদ যুদ্ধে শহীদদের জন্য আল্লাহর পবিত্র দরবারে মাগফিরাত কামনা করলেন৷ এরপর নিজের কবরকে উপাসনার বস্তু বানাতে নিষেধ দিলেন; কারো কোনো প্রাপ্য থাকলে তা পরিশোধের অভিপ্রায় ব্যক্ত করলেন; মুহাজিরদেরকে বললেন, তোমরা আনসারদের সঙ্গে উত্তম ব্যবহার করবে; এরপর বললেন, আল্লাহ তাঁর এক বান্দাকে দুনিয়া কিংবা আখিরাতের সবকিছু প্রদান করতে ইচ্ছা করলেন, সে আখিরাতকেই পছন্দ করলো। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষোক্ত কথাটির মর্মার্থ হযরত আবু বকর রাদ্ধিআল্লাহু আনহুর নিকট স্পষ্ট হয়ে ওঠলো তিনি ক্রন্দন করতে লাগলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে সান্তনা দিয়ে বললেন, হে আবু বকর! সবর করো। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো কিছু নসিহত করে ফিরে গেলেন। অসুস্থতার সময় একদা ফাতিমা রাদিআল্লাহু আনহা নবীজীর নিকট তাশরিফ আনলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথমে তাঁকে কানে কানে কি যেনো বললেন, এতে তিনি কেঁদে ফেললেন৷ এরপর আবার কানে কানে কিছু বলার পর তিনি খুশী হলেন। পরবর্তীতে তিনি বলেছেন, প্রথমবার আমার পিতা আমাকে তাঁর মৃত্যুসংবাদ দিয়েছিলেন ১১৭
— পৃষ্ঠা ১১৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।