401 ৩2১ 3 592-43 94ঞ1 ৩203 (21941 ৮৮ ৪৩ (55681228059 "যখন আল্লাহর সাহায্য ও বিজয় আসল এবং তুমি দেখলে লোকে দলে দলে আল্লাহর দ্বীনে প্রবেশ করছে৷ অতএব তুমি তোমার প্রভু প্রতিপালকের প্রশংসাগীতিসহ তাসবীহ পাঠ করো এবং তাঁর নিকট ক্ষমা প্রার্থনা করো৷ তিনি অবশ্যই তাওবা কবুলকারী" [সূরা নাসর :১৩]। শেষ রোগ বিদায় হজ্জ থেকে প্রত্যাবর্তনের পর থেকেই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র কণ্ঠ থেকে এমন কিছু বাক্য উচ্চারিত হতে লাগলো যে, এতে প্রকাশ্য ইঙ্গিত মিললো, তিনি এই মায়াবী পৃথিবী ছেড়ে শীঘ্রই বিদায় গ্রহণ করবেন৷ এই শেষ সফরে যেতে তিনি যেনো দিন দিন ব্যকুল হয়ে উঠছিলেন৷ পরম প্রিয়ের মিলনাকাজ্কায় তিনি উন্মুখ তিনি উহুদের শহীদদের কবর জিয়ারত করলেন৷ এরপর একদিন মসজিদে নববীর মিন্বরে দাঁড়িয়ে সমবেত সাহাবাদেরকে বললেন, "আমি তোমাদের আগে যাচ্ছি এবং তোমাদের ব্যাপারে সাক্ষ্য দিচ্ছি এরপর তোমাদের সঙ্গে আমার হাওষে কাওছারে দেখা হবে" এসব কথা শ্রবণ করে উপস্থিত সাহাবায়ে কিরাম রিদ্বওয়ানুল্লাহি তা'আলা আজমাঈনের চোখ অশ্ররতে ভরে গেল৷ তারা জানতেন, তাঁদের মহান সাহী পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আর বেশিদিন তাঁদের মধ্যে থাকবেন না৷ সফর মাসের শেষ দিকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অসুস্থ হয়ে পড়েন৷ তিনি রাতের বেলা জান্নাতুল বাকীতে যেয়ে কবর জিয়ারত করেন৷ ফিরে এসেই অসুস্থতা বোধ করতে লাগলেন৷ তিনি প্রথমে প্রচণ্ড মাথা ব্যথায় আক্রান্ত হন৷ হযরত আয়িশা রাদিআল্লাহু আনহার গৃহে অবস্থানের জন্য তিনি সকল স্ত্রীদের নিকট থেকে অনুমতি নিলেন। ১১৬
— পৃষ্ঠা ১১৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।