Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বছর এই পৃথিবীতে জীবিত ছিলেন৷ অবশ্য উটের সংখ্যা ছিলো ১০০ হযরত আলী রাদিআল্লাহু আনহু বাকী উটগুলো কুরবানী করেন৷ কুরবানী শেষে ক্ষৌরকারকে মাথা মুণ্তানোর জন্য নির্দেশ দিলেন৷ খুস্তিত কেশ মুবারক নিকটস্থ সাহাবায়ে কিরামের মধ্যে বন্টন করলেন এরপর তাওয়াফে জিয়ারতের জন্য মক্কা শরীফের উদ্দেশ্যে যাত্রা করেন৷ তাওয়াফে জিয়ারত (যাকে তাওয়াফে ইফাদাও বলে) শেষে তিন যমযম কুপের নিকট গমন করে পানি তুলে কিবলামুখী হয়ে দাঁড়িয়ে পানি পান করলেন৷ এরপর এদিনই মীনায় ফিরে আসেন ও পরের তিন রাত্রি অর্থাৎ ১৩ জিলহাজ্জ পর্যন্ত অবস্থান করেন৷ উভয় দিন তিনি জামারাতে যেয়ে যথাক্রমে ছোট, মধ্যম ও বড়ো স্তস্তে ৭টি করে কঙ্কর নিক্ষেপ করেছিলেন৷ অতঃপর মক্কা শরীফ যাত্রা করেন, শেষ রাতে বিদায়ী তাওয়াফ করে লোকজনকে তৈরী হতে নির্দেশ দেন৷ এরপর মদীনার উদ্দেশ্যে রওয়ানা হন৷ এই ছিলো অতি সংক্ষেপে বিদায় হজ্জের কার্যাবলীর বিবরণ। বিদায় হজ্জের সময় যখন আরাফাতের ময়দানে সূরা মাইদার ৩ নং আয়াত নাধিল হলো তখনই বুঝা গিয়েছিল যে, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নুবুওয়াতী দায়িত্ব প্রায় শেষ হয়ে গেছে৷ তিনি মানুষকে হিদায়াতের পয়গাম পৌঁছে দিয়েছেন৷ ভাষণের সময় তিনি সবাইকে এ ব্যাপারে প্রশ্নও করেছিলেন৷ তিনি বলেছিলেন, "তোমাদেরকে আমার সম্পর্কে আল্লাহর দরবারে জিজ্ঞাসা করা হবে, সেদিন তোমরা তার কী জবাব দেবে?" সাহাবায়ে কিরাম সমস্বরে জবাব দিয়েছিলেন, "আমরা বলবো, আপনি আল্লাহর পয়গাম যথাযথ আমাদের নিকট পৌছে দিয়েছেন" তিনি তখন আসমানের দিকে শাহাদাত অঙ্গুলি উচিয়ে আবেগভরা কণ্ঠে তিনবার উচ্চারণ করেন: "হে আল্লাহ! সাক্ষী থাকো" ৫১ তিনি বিদায় হজ্জের বিভিন্ন খুতবায় এ কথাটিও বার বার উচ্চারণ করেছেন: "তোমরা আমার থেকে হজ্জের নিয়ম-কানুন শিখে নাও। সম্ভবত এ বছরের পর আমার আর হজ্জ করার সুযোগ হবে না"। এরপর সুরা নাসর অবতীর্ণ হলো৷ আল্লাহ পাক তাঁর হাবীবকে 44 ৬ নিজের কাছে নিয়ে যাওয়ার সুস্পষ্ট ইঙ্গিত এতে প্রদান করলেন। তিনি ইরশাদ করলেন: ১১৫

— পৃষ্ঠা ১১৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।