Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ "আর তাদের মধ্য থেকে কারো মৃত্যু হলে তার উপর কখনও (জানাযার) নামায পড়বেন না এবং তার কবরে দাঁড়াবেন না; তারা তো আল্লাহর প্রতি অস্বীকৃতি জ্ঞাপন করেছে এবং রাসূলের প্রতিও- বস্তৃতঃ তারা নাফরমান অবস্থায় মৃত্যুবরণ করেছে" [তাওবাহ : ৮৪] আবিসিনিয়ার বাদশাহর মৃত্যু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওহীর মাধ্যমে আবিসিনিয়ার বাদশাহ নাজ্জাসীর মৃত্যুসংবাদ জানার পর সাহাবাদের নিয়ে তিনি 'গায়িবানা জানাযা নামায আদায় করেন৷ হানাফী মাযহাব মুতাবিক এরূপ গায়িবানা নামায পড়া একমাত্র নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য খাস ছিলো৷ মুসলমানদের জন্য এরূপ নামায পড়া জায়িয নয়৷ এ বছর নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা হযরত উম্মে কুলসুম রাদিআল্লাহু আনহার মৃত্য হয়া দশম হিজরি নবম হিজরির শেষ ও দশম হিজরির প্রথম দিকে সমগ্র আরব উপদ্বীপ থেকে অসংখ্য মানুষ ইসলামে দীক্ষিত হতে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খিদমাতে হাজির হয়৷ মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কর্তৃক ১০ হাজার সৈন্যসহ মক্কা বিজয় এবং কুরাইশ সরদারদের ইসলাম গ্রহণ সমগ্র আরবে বিরাট প্রভাব বিস্তার করে৷ বিভিন্ন গোত্র প্রতিনিধিদল প্রেরণ করে মদীনা মুনুওয়ারায়। সুতরাং বিদায় হজ্জ বাদে এ বছরের সর্বাপেক্ষা উল্লেখযোগ্য ঘটনা হলো এসব প্রতিনিধিদলের ব্যাপক আগমন ও দলে দলে ইসলাম গ্রহণ। বিদায় হজ্জ দশম হিজরির জিলহাজ্জ মাসে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রথম ও শেষ হজ্জ পালন করেন৷ এই এতিহাসিক হজ্জে তাঁর সফরসঙ্গী ছিলেন লক্ষাধিক সাহাবী মদীনা শরীফ থেকে এই বিরাট কাফিলা ২৫ যিলকদ বাদ যুহর যাত্রা শুরু করে৷ যুল ১১২

— পৃষ্ঠা ১১২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।