Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ মসজিদে দিরারে অগ্নিসংযোগ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন তাবুক অভিযান শেষে মুসলিম বাহিনী নিয়ে মদীনা প্রত্যাবর্তনের পথে যুআওয়ান নামক স্থানে গৌঁছলেন তখন আল্লাহর পক্ষ থেকে ওহী নাযিল হলো৷ এতে মুনাফিকদের দিরার মসজিদ নির্মাণের উদ্বেশ্য ও চক্রান্ত তাঁকে অবহিত করা হয়েছিল৷ তিনি তৎক্ষণাৎ হযরত মালিক ইবনে দুখশুম ও মা'ন ইবনে আদী রাদিআল্লাহু আনহুমাকে নির্দেশ দিলেন, এ মসজিদ জ্বালিয়ে ফেলো৷ তাঁরা তীর নির্দেশ মুতাবিক এ মসজিদে যেয়ে আগুন ধরিয়ে দিলেন৷ মসজিদের অভ্যন্তরে যারা ছিলো তারা জীবন বাঁচিয়ে পালালো। ইসলামের প্রথম হজ্জ এই বছরই (নেবম হিজরি) মুসলমানদের উপর হজ্জ ফরজ হয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুকে আমীরুল হজ্জ নিযুক্ত করেন৷ তিনি তিনশত লোকের এক কাফিলা নিয়ে হজ্জে গমন করেন৷ এ বছর মুনাফিক সর্দার আব্দুল্লাহ ইবনে উবাই মৃত্যুবরণ করে৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার জানাযা নামাযে ইমামতি করেন৷ তাকে কুর্তা প্রদান করেন যা কাফন হিসাবে ব্যবহৃত হয়৷ জানাযা নামাযের পূর্বশুহূর্তে হযরত উমর ইবনে খাত্তাব রা্বিআল্লাহু আনহু নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেছিলেন: "ইয়া রাসূলাল্লাহ! আল্লাহ তা'আলা তো বলেছেন, 'তাদের জন্য আপনি মাগফিরাত কামনা করেন বা না এবং আপনি যদি ৭০ বারও মাগফিরাত কামনা করেন তবুও আল্লাহ তাদেরকে ক্ষমা করবেন না'"। কিন্তু রাহমাতুল্লিল আলামীন জবাব দিলেন: "আমি যদি জানতাম তাদেরকে ক্ষমা করা হবে তাহলে অবশ্যই আমি ৭০ বারেরও বেশী তাদের জন্য ক্ষমা প্রার্থনা করতাম"। উমর রাদ্বিআল্লাহু আনহু একথা শুনে নীরব হয়ে গেলেন৷ কিন্তু আল্লাহ পাক তাঁর হাবীবকে মুনাফিক/কাফিরদের জানাযায় শরীক হতে নিষেধ করে দিলেন৷ তিনি ইরশাদ করেন: ) পুত ০5 4 ০৫ ৮৮:6০ ৪36-42855 ্ ০ ০38, ৮ 4১59 4১31১5৯0৬4০ 352 ভি ৪৪০৮1 ৬০ ৩১০৮৬ ০৯1৯৩ ১১১

— পৃষ্ঠা ১১১ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।