আউলিয়ায়ে নকশবন্দ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হামদ পেশ করার পর বললেন, "হে জনগণ! সবচেয়ে সত্য কথা হলো আল্লাহর কিতাব; সবচেয়ে মজবুত রজ্জু হলো তাকওয়ার বাক্য; সবচেয়ে শ্রেষ্ঠ মিল্লাত হলো হযরত ইব্রাহীম আলাইহি ওয়াসাল্লামের মিল্লাত; সবচেয়ে উত্তম সুন্নাত হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাত; সবচেয়ে মর্যাদাপূর্ণ বাক্য হলো আল্লাহর যিকির; সবচেয়ে সুন্দর বর্ণনা হলো আল-কুরআন; ... সবচেয়ে বড় ভ্রান্তি হলো মিথ্যা কথন; ... যে ব্যক্তি গুনাহ মাফ চায় আল্লাহ তাকে মার্জনা করেন; যে ব্যক্তি ধৈর্য ধারণ করে আল্লাহ তাকে অধিক প্রতিদান দেন; ... হে আল্লাহ! আমাকে এবং আমার উম্মতকে ক্ষমা করুন৷" কাফির মুশরিক রোমান বাহিনী যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করেছে জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ভীষণ এই শীতের সময় আর তাবুক থাকা সমীচিন মনে করলেন না তাছাড়া অভিযানের সফলতা অর্জন হয়ে গিয়েছিল, সুতরাং তিনি মদীনায় প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন ইতোমধ্যে খবর এলো তাবুকের অদূরে দুমাতুল জান্দালের খুস্টান শাসক উকাইদির ইবনে আবদিল মালিক কিন্দী যুদ্ধের জন্য প্রস্তুত হয়েছে৷ এটা জেনে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খালিদ ইবনে ওয়ালিদ রাদিআল্লাহু আনহুর নেতৃত্বে ৫০০ সৈন্যের একটি বাহিনী সেথায় প্রেরণ করেন৷ ঝটিকা আক্রমণ চালিয়ে খালিদ তাদেরকে পরাজিত করে স্বয়ং উকাইদিরকে বন্দী করে নবীজীর খিদমাতে নিয়ে আসেন৷ তিনি তাকে জিযিয়া প্রদানের শতে মুক্তি দেন৷ তাবুকের যুদ্ধই ছিলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনের শেষ যুদ্ধ যাতে তিনি স্বয়ং সেনাপতির দায়িত্ব পালন করেন৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্বমোট ২৭টি মতান্তরে ২৮টি যুদ্ধে স্বয়ং নিজে অংশগ্রহণ করেছিলেন৷ এসব যুদ্ধকে বলে গাযওয়া৷ এছাড়া তাঁর জীবদ্দশায় বিভিন্ন সাহাবার নেতৃত্বে মোট ৬০টি যুদ্ধ কিংবা অভিযান সংঘটিত হয়েছিল- এগুলোকে বলে সারিয়্যা। ১১০
— পৃষ্ঠা ১১০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।