আউলিয়ায়ে নকশবন্দ আলাইহি ওয়াসাল্লাম যখন প্রশ্ন করলেন, "পরিবার-পরিজনের জন্য কী পরিমাণ রেখে এসেছো?" তখন তিনি উত্তর দিলেন, "তাদের জন্য আল্লাহ ও তাঁর রাসূলকে রেখে এসেছি"। মহিলা সাহাবীরা হাতের চুড়ি, ব্রেসলেট, পায়ের নুপুর, কানের দুল, গলার হার, আংটি এবং অন্যান্য মূল্যবান স্বর্ণালংকার দান করেছিলেন৷ সাহাবায়ে কিরামের জান- মালের এরূপ স্বতঃস্ফুর্ত বিসর্জনের ফলেই মহান আল্লাহ তা'আলার মনোনীত সত্যধর্ম পৃথিবীর বুকে সুপ্রতিষ্ঠিত হয়েছিল৷ তাঁদের আত্মোৎসর্গ, পরহেজগারী, রাসূলের অনুসরণ ইত্যাদি আমল স্বয়ং আল্লাহর দরবারে কবুল হয়েছিল, তাই তিনি পবিত্র কুরআন শরীফে তাঁদের সম্পর্কে ঘোষণা দিয়েছেন: ০ | ০৪০ ০০০৪ ১৯ ভসড ৩ 3৩০ ৩5 3১ ৩১৪০৭ ৩১০13 ৩৪ ৪১৩৯৬ ভি ৩৩ ০৪ ওঠ ২১৮০ ৫৮০ ১ "আর যেসব মুহাজির ও আনসার (ঈমান আনয়নে) অগ্রবর্তী এবং প্রথম, আর যারা সরল অন্তরে তাদের অনুগামী, আল্লাহ তা'আলা তাদের প্রতি রাজী হয়েছেন, আর তারাও সকলে আল্লাহর প্রতি রাজী হয়েছে৷ আর আল্লাহ তা'আলা তাদের জন্য এমন উদ্যানসমূহ প্রস্তুত রেখেছেন, যার তলদেশে নহরসমূহ প্রবাহিত থাকবে, এতে তারা হবে চিরস্থায়ী; এটাই হলো বিরাট সফলতা" [তাওবাহ : ১০০]। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবম হিজরির রজব মাসে তাবুকের ময়দানে পৌঁছে ছাউনি স্থাপন করে মোট বিশ দিন পর্যন্ত অপেক্ষা করলেন৷ রোমানরা মুজাহিদদের দৃঢ় মনোবল ও যুদ্ধের প্রস্তুতি অবলোকন করে ভয় পেয়ে গেল৷ গাসসানী সৈন্যরা ময়দান ত্যাগ করে নিরাপদ আশ্রয়ে ফিরে গেল৷ তাবুকের ময়দানে ফজরের নামায পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমবেত মুজাহিদদের সামনে এক আদর্শিক ভাষণ প্রদান করেছিলেন৷ সীরাত বিশ্বকোষ থেকে এই অপূর্ব সুন্দর ভাষণের অংশবিশেষ এখানে তুলে ধরা হলো। ১০৯
— পৃষ্ঠা ১০৯ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।