Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ নিক্ষেপ করা শুরু করলো- এতে অনেকেই আহত হলেন এবং শাহাদাতবরণ করলেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটু দূরে সরে গিয়ে দুর্গ অবরোধ করে রাখলেন। কিন্তু শেষ পর্যন্ত নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অবরোধ তুলে নিলেন৷ ছাকীফ গোত্রের জন্য তিনি হিদায়াত চেয়ে দু'আ করলেন৷ এই দু'আ আল্লাহর দরবারে দ্রুত কবুল হয়েছিল৷ তায়েফ অভিযানে মোট বারোজন সাহাবী শাহাদাতবরণ করেন৷ যুদ্ধের পর কাফির বাহিনীর সর্দার মালিক ইবনে আওফসহ উভয় গোত্রের প্রায় সকলেই রাসূলুল্লাহর নিকট উপস্থিত হয়ে মুসলমান হয়েছিলেন৷ এরপর মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনায় প্রত্যাবর্তনের প্রস্তুতি গ্রহণ করলেন। হুনায়নের নিকট জি'রানায় তিনি অবস্থান করছিলেন৷ সেখান থেকে ইহরাম বেধে মক্কা শরীফ প্রবেশ করে উমরা পালন করলেন৷ এরপর জি'রানায় ফিরে এসে মদীনার উদ্দেশ্যে যাত্রা করলেন। নবম হিজরি: তাবুক অভিযান তাবুক মদীনা শরীফ থেকে সাত শত কিলোমিটার উত্তরে অবস্থিত৷ মদীনার মুনাফিকরা মসজিদে দিরার নামে পরিচিত একটি নামেমাত্র মসজিদ নির্মাণ করে সেখানে বসে কুপরামর্শ করতো৷ এটা ছিলো তাদের চক্রান্তের আস্তানা৷ তারা রোমান সম্রাটের সঙ্গে যোগাযোগ রক্ষা করতো ও মুসলমানদের বিরুদ্ধে তাদেরকে যুদ্ধের জন্য পরামর্শ দিতো। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোপন সুত্রে জানতে পারলেন রোমান সম্রাট যুদ্ধের প্রস্তুতি নিচ্ছো৷ তবে মদীনা শরীফে বসে সেই আক্রমণকে প্রতিহত করার চিন্তা বাদ দিয়ে বরং তাবুকের উদ্দেশ্যে সৈন্যবাহিনীসহ যাত্রার সিদ্ধান্ত নিলেন৷ কারণ দুশমনদেরকে সীমান্তে প্রতিরোধ করাই হলো উত্তম৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ডাকে ত্রিশ হাজার মুজাহিদের এক বিরাট কাফিলা প্রস্তুত হয়ে গেল৷ এই যুদ্ধের জন্য সর্বস্তরের মুসলমান সাহায্য-সহযোগিতা করেছিলেন৷ যুদ্ধ তহবিলে উসমান রাদ্বিআল্লাহু আনহু, উমর রাদিআল্লাহু আনহু এবং আবু বকর সিদ্দীক রাদ্বিআল্লাহু আনহু অনেক অর্থকড়ি প্রদান করেনা হযরত আবু বকর তো সবকিছু দান করে দিয়েছিলেন৷ তাঁকে নবীজী সাল্লাল্লাহু ১০৮

— পৃষ্ঠা ১০৮ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।