Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ এছাড়া নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একমুষ্টি মাটি হাতে নিয়ে কাফিরদের উপর ছুড়ে মারলেন৷ এতে তারা লগ্ুভগ্ু হয়ে গেল৷ কাফিররা সাথে নিয়ে আসা তাদের স্ত্রী পুত্র, পরিবার-পরিজন, বিষয়-সম্পদ ও গবাদি পশু পেছনে রেখে পলায়ন করলো৷ হুনায়নের যুদ্ধে যে স্বয়ং আল্লাহ তা'আলা মুসলমানদেরকে সাহায্য করেছিলেন সে ব্যাপারে পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে: "আল্লাহ তোমাদেরকে তো সাহায্য করেছেন অনেক ক্ষেত্রে, এবং হুনায়নের যুদ্ধের দিন, যখন তোমাদেরকে উৎফুল্ল করেছিলো সংখ্যাধিক্য; কিন্তু তা তোমাদের কোনো কাজে আসে নি৷ বিস্তৃত হওয়া সত্তেও পৃথিবী তোমাদের জন্য সংকুচিত হয়ে পড়েছিল৷ পরে তোমরা পৃষ্টপ্রদর্শন করে পলায়ন করেছিলে৷ অতঃপর আল্লাহ নিজ থেকে তাঁর রাসূল ও মুমিনদের উপর প্রশান্তি বর্ষণ করেন এবং এমন এক সৈন্যবাহিনী অবতীর্ণ করেন যা তোমরা দেখতে পাও নি এবং তিনি কাফিদেরকে শাস্তি প্রদান করলেন৷ এটাই কাফিরদের 4 কমফল" [তাওবাহ : ২৫২৬] যুদ্ধবন্দীদের মধ্যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দুধবোন হযরত হালীমা রা্বিআল্লাহু আনহার কন্যা শায়মা বিনতে হারিছও ছিলেন৷ প্রথমে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পারেন নি। শায়মা বললেন, "আপনি আমার পিঠে একদা কামড় দিয়েছিলেন- এই দাগটি এখনও আছে।" একথা শ্রবণ করে তিনি নিশ্চিত হলেন যে, এই মহিলাটিই তাঁর দুধবোন। তিনি তাঁকে সম্মানের সাথে নিজের চাদর বিছিয়ে দিলেন। শিশুকালের কথা স্মুরণ হতেই তাঁর পবিত্র চোখদ্বয় অশ্রুসিক্ত হয়ে ওঠলো। শায়মা ইসলাম কবুল করলেন এবং স্বীয় ইচ্ছায় নিজের গোত্রের নিকট চলে গেলেন। হওয়ামীন ও ছাকীফ গোত্রের একটি দল হুনায়নের যুদ্ধক্ষেত্র থেকে পলায়ন করে তায়েফ এসে অবস্থান নেয়৷ এই দলে তাদের নেতা মালিক ইবনে আওফও ছিলো৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম স্বয়ং একটি মুজাহিদ বাহিনী নিয়ে তায়েফ এসে হাজির হন৷ এই যুদ্ধ অষ্টম হিজরির শাওয়াল মাসে সংঘটিত হয়েছিল৷ শত্রুরা এক বছরের রসদপত্রসহ দুর্গের ভেতর অবস্থান নেয় মুসলিম বাহিনী দুর্গের নিকটবর্তী হতেই শক্ররা অজত্র তীর ১০৭

— পৃষ্ঠা ১০৭ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।