Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ বর্শা দিয়েই আবু বকর সিদ্দীক রাদিআল্লাহু আনহুর খিলাফতকালে ইয়ামামার যুদ্ধের সময় নুবুওয়াতের দাবীদার মুসাইলামা কাজ্জাবকে হত্যা করেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর সেখানে মোট পনের দিন অবস্থান করেন৷ এ সময় তিনি সাহাবায়ে কিরামকে কয়েকটি ক্ষুদ্র ক্ষুদ্র দলে বিভক্ত করে ইসলাম প্রচারের জন্য মক্কা শরীফের আশপাশ অঞ্চলে প্রেরণ করেছিলেন। হুনায়নের যুদ্ধ অষ্টম হিজরির শাওয়াল মাসে হুনায়নের যুদ্ধ সংঘটিত হয়৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মক্কা বিজয়ের পর যে ক'দিন সেখানে অবস্থান করেছিলেন এর মধ্যেই এই যুদ্ধ বাধে৷ আরাফাতের ময়দান থেকে প্রায় তিন মাইল দূরত্বে ঘন খেজুর বৃক্ষবিশিষ্ট একটি উপত্যকার নাম হুনায়ন। এখানে হাওয়ািন ও ছাকীফ নামক দু'টি গোত্র বসবাস করতো সংখ্যাবহুল, যুদ্ধবাজ, শক্তিশালী এই গোত্রদ্বয় ইসলামের চরম দুশমন ছিলো৷ ইসলামের ছায়াতলে দলে দলে লোকজন যোগদান করছে দেখে এদের ধের্ষের বাধ ভেঙ্গে গেলো সুতরাং তারা মক্কা শরীফে অবস্থানরত মুসলমানদের উপর আক্রমণের পরিকল্পনা করে৷ এই যুদ্ধে মুসলমানদের পক্ষে মোট ১২ হাজার মুজাহিদ অংশগ্রহণ করেছিলেন৷ এদের মধ্যে অনেক নওমুসলিম ছিলেন৷ যুদ্ধে মুসলমানরা প্রথমে লণ্ডভণ্ড হয়ে গিয়েছিলেন মুশরিকদের অতর্কিত হামলায় তারা চতুর্দিকে ছুটোছুটি করতে লাগলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাত্র ২০০ সাহাবীসহ যুদ্ধাক্ষেত্রে দৃঢ় থেকে তরবারি চালনা অব্যাহত রাখেন। এক পর্যায়ে তিনি চিৎকার দিয়ে বলেছিলেন: "হে লোকসকল! তোমরা কোথায় যাচ্ছো? আমার দিকে এসো! আমি আল্লাহর রাসুল, আমি মুহাম্মদ ইবনে আবদিল্লাহ!" তুমুল যুদ্ধের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ্‌র দরবারে সাহায্য চেয়ে দু'আ করলেন৷ শীঘ্ই মহান রাববুল আলামীনের পক্ষ থেকে সাহায্য আসলো তিনি ফিরিশতা পাঠিয়ে যুদ্ধে অংশগ্রহণ করিয়ে মুসলিম বাহিনীকে নিশ্চিত বিজয় দান করলেন৷ ১০৬

— পৃষ্ঠা ১০৬ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।