Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ আবু সুফিয়ানের স্ত্রী হিন্দের ইসলাম গ্রহণ উহ্ুদ যুদ্ধে এই হিন্দই বদর যুদ্ধে নিহত তার পিতার প্রতিশোধ গ্রহণ করতে যেয়ে হযরত আমীর হামযা রাদ্বিআল্লাহু আনহুকে কতল করিয়েছিলন এবং তাঁর লাশ কেটে কলিজা বের করে চিবিয়েছিলেন৷ এই দুর্দান্ত নারীও পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের করুণা থেকে বঞ্চিত হলন না৷ তিনিও ওড়না দিয়ে মুখ ঢেকে নবীজীর দরবারে হাজির হলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে চিনতে পেরেছিলেন৷ হিন্দ ইসলাম গ্রহণ করলেন৷ মক্কী বিজয়ের পর প্রায় সকলকেই নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ক্ষমা করে দিয়েছিলেন। তবে গুরুতর অপরাধী চারজন পুরুষ ও দু'জন স্ত্রীলোককে তিনি ক্ষমা দেন নি। ক্ষমার অযোগ্য এরা হলো: ইকরিমা ইবনে আবু জাহল, আবদুল্লাহ ইবনে খাতাল, মিকইয়াস ইবনে সাবাবা, আব্দুল্লাহ ইবনে সাদ আবী সারাহ এবং মিকইয়াসের দু'জন গায়িকা এদের মধ্যে ইকরিমা ইয়ামনে পলায়ন করেছিলেন, কিন্তু তিনি মক্কায় এসে ইসলাম গ্রহণ করেনা ইকরিমার পিতা আবু জাহল ইসলামের চরম দুশমন ছিলেন লোকেরা স্বীয় পিতাকে প্রকাশ্যে গালি দিতে দেখে তিনি রাসূলুল্লাহ্‌ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট আরয করলেন, "আমার সামনে যখন মানুষ পিতাকে গালি দেয় তখন আমার ভীষণ লজ্জা হয়"। নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সবাইকে বললেন, "মৃত ব্যক্তিগণ তাদের কর্মফল ভোগ করছে- তাদের গালি দেওয়া ঠিক নয়৷ মৃতদের জীবনের মন্দ দিক ভুলে শুধু তাদের উত্তম দিক নিয়ে আলোচনা করা উচিৎ"। হযরত হামযা রাদ্বিআল্লাহু আনহুর হত্যাকারী ওয়াহশীও পেয়ারে নবীজীর ক্ষমা থেকে বঞ্চিত হলেন না৷ ওয়াহশী ইসলাম কবুল করলেন৷ তবে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাঁকে বলে দিলেন, "তুমি আর কখনও আমার সম্মুখে এসো না"। ওয়াহশী সাহাবা ছিলেন- কারণ তিনি নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেখেছেন ও ইসলাম ধর্মে দীক্ষিত হয়েছেন৷ সাহাবা হওয়ার শর্ত তিনি পালন করেছেন৷ ওয়াহশী হামযা রাদ্বিআল্লাহু আনহুর হস্তা হিসাবে বেঁচে থেকে ভীষণ অনুতপ্ত বোধ করতেন] তিনি সে-ই

— পৃষ্ঠা ১০৫ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।