Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ এরা হারাম শরীফের ভেতর ব্যভিচারে লিপ্ত হওয়ায় আল্লাহ তা'আলা এদেরকে পাথরে পরিণত করেছেন৷ কিন্তু এ বিশ্বাস থাকা সত্তেও এগুলোকে কুরাইশরা দেবতা মনে করে উপাসনা করতো। আল্লাহর রাসূলের নির্দেশে সেদিন এ দু'টোকে ভেঙ্গে চুরমার করা হলো। কাবা শরীফসহ পুরো হারাম এলাকা মৃ্তিমুক্ত হলো মক্কা শহরের আশপাশ এলাকায় লাত, উজা, মানাত, সুওয়া ইত্যাদি মুি প্রতিষ্ঠিত ছিলো নবী করীম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলো ধবংস করার উদ্দেশ্যে সাহাবায়ে কিরামকে নির্দেশ দিলেন। বিলাল রাদ্বিআল্লাহু আনহুর কণ্ঠে আযান যুহরের নামাযের সময় ঘনিয়ে আসলো৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশে হযরত বিলাল রাদ্বিআল্লাহু আনহু উচ্চস্বরে আযান দিলেন। কুরাইশ নেতাদের মধ্যে আবু সুফিয়ান, আত্তাব ও হারিস এই আযান ধ্বনিতে পরাজয়ের গ্লানি অনুভব করলেন৷ তারা একেকজন একেকটি মন্তব্য করলেন৷ আত্তাব বললেন, আমার পিতার ভাগ্য ভালো তাই এই আযান ধ্বনি শ্রবণের পূর্বেই দুনিয়া থেকে বিদায় হয়েছেন! হারিস বললেন, ইসলামের সত্যতা এখনও উপলব্ধি করতে পরি নি- যদি পারতাম তবে এই ধ্বনি শিরোধার্য করে নিতাম আবু সুফিয়ান তখন মুসলমান। তাই তার মন্তব্য ছিলো ভিন্ন৷ তিনি বললেন, "আমি কিছু বলবো না৷ আমাদের নিকটতম ক্করগুলো যেয়ে রাসূলুল্লাহর নিকট তা জানিয়ে দেবে!" তার এই উক্তি সঠিক ছিলো৷ নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এসব কথা জানতে পেরেছিলেন, তবে কঙ্করের মাধ্যমে নয়- স্বয়ং আল্লাহ তা'আলা তীকে জানিয়েছিলেন৷ তিনি ওসব নেতাদেরকে বললেন, তোমাদের সকল কথা আমার জানা হয়ে গেছে৷ এরপর তিনি হুবহু সকল মন্তব্যগুলো বলে দিলেন৷ এতদশ্রবণে হারিস ও আত্তাব কালিমা তায়্যিবাহ পাঠ করে মুসলমান হয়ে গেলেন তারা বললেন, আমাদের কথাগ্ডলো কেউই শোনতে পায় নি- একমাত্র আল্লাহ তা'আলাই এই সংবাদ আপনাকে জানিয়েছেন৷ আপনি যে আল্লাহর প্রেরিত নবী তাতে আমাদের আর একবিন্দুও সন্দেহ নাই! ১০৪

— পৃষ্ঠা ১০৪ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।