Aulia E Naqshband Bangla Internet Edition
/ ৪২৮
📝 লেখা 📖 পিডিএফ

আউলিয়ায়ে নকশবন্দ কসম! আমি বুঝতে পারছি, যদি আল্লাহ ভিন্ন আর কোনো মা'বুদ থাকতো তাহলে আজ আমার অবশ্যই কোনো উপকারে আসতো।" রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে আবার বললেন: "হে আবু সুফিয়ান! আল্লাহ তা'আলা তোমাকে উপলব্ির ক্ষমতা দান করুন৷ তুমি এখনও একথা স্বীকার করবে না যে, আমি আল্লাহর রাসুল?" কিন্তু আবু সুফিয়ান নির্ভীকভাবে উত্তর করলেন: "আমি এখনও সম্পূর্ণরূপে সন্দেহমুক্ত হতে পানি নি!" একথা শ্রবণ করে হযরত আব্বাস রাদিআল্লাহু আনহু বললেন: "আর কেনো বিলম্ব করছো আবু সুফিয়ান! ইসলাম কবুল করো!" এবার আবু সুফিয়ানের মনে সত্যের প্রতি আকর্ষণ প্রবল হয়ে ওঠলো৷ তার তকদির খুলে গেল৷ দৃঢ়কনঠে শাহাদাতের বাণী উচ্চারণ করলেন: "লা-ইলাহা ইন্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ" সুবহানাল্লাহ! আল্লাহ্‌র কী অপরিসীম করুণা! যে ব্যক্তি ইসলামের আবির্ভাবের পর থেকেই চরম দুশমন হিসাবে কুরাইশদের নেতৃত্ব দিয়ে আসছিলেন আজ তিনিও নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট এসে আত্মসমর্পণ করলেন- তিনিও এখন থেকে সাহাবা হওয়ার মর্যাদায় ভূষিত হয়ে গেলেন৷ মাত্র ক'দিনের মধ্যেই আবু সুফিয়ান একজন খাঁটি মুসলমান হিসাবে আত্মপ্রকাশ করেন৷ তিনি ইসলামের জন্য, আল্লাহ ও তাঁর রাসুলের জন্য জিহাদে অংশগ্রহণ করে একটি চক্ষু বিসর্জন দিয়েছিলেন৷ তায়েফ অভিযানে এই চক্ষু আহত হয় এবং ইয়ারমুক যুদ্ধে তা সম্পূর্ণরূপে নিষ্প্রভ হয়ে যায়৷ পরবর্তীতে এই আবু সুফিয়ানের সন্তান প্রখ্যাত সাহাবী ও সমরনায়ক হযরত মুয়াবিয়া রাদিআল্লাহু আনহু উমাইয়্যা খিলাফত প্রতিষ্ঠা করেছিলেন৷ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাধারণ ক্ষমা ঘোষণা করলেন৷ আবু সুফিয়ানকে জানিয়ে দিলেন, কেউ যদি স্বেচ্ছায় মুসলিম বাহিনীকে বাধা না দেয় তাহলে কোন রক্তপাত হবে না৷ আবু সুফিয়ানের ঘর নিরাপদ থাকবে৷ আবু সুফিয়ান ফিরে গিয়ে সবাইকে জানিয়ে দিলেন, নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ফৌজের সঙ্গে যুদ্ধ করার ক্ষমতা আর কারোর নেই৷ কেউ যেনো ভুলেও আক্রমণ না করে৷ এই সংবাদে সবাই ভীতসন্ত্স্ ১০২

— পৃষ্ঠা ১০২ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।