আউলিয়ায়ে নকশবন্দ মক্কী যাত্রা পবিত্র রমজান মাসের ১০ তারিখ, অষ্টম হিজরি মুতাবিক ১লা জানুয়ারী ৬৩০ ঈসায়ী সালে মক্কা অভিযানের উদ্দেশ্যে দশ হাজার মুজাহিদের এক বিশাল বাহিনীসহ রাহমাতুল্লিল আলামীন, সায়্যিদিল মুরসালীন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদীনা শরীফ থেকে মক্কার উদ্দেশ্যে যাত্রা শুরু করলেন।৷ মারউ'জ যাহরান উপত্যকায় পৌছে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাউনি ফেললেন৷ দশ হাজার সৈন্যের এই বিরাট বাহিনী পুরো বিস্তীর্ণ এলাকাব্যাপী তীবু টাঙ্গিয়ে রাতের বেলা সর্বত্র বাতি জ্বালিয়ে দিলেন৷ মক্কা শহর থেকে অদুরে অবস্থানরত এই সৈন্যবাহিনীর সংবাদ পেয়ে কুরাইশরা চিন্তিত হয়ে পড়লো তারা আবু সুফিয়ান, হাকিম ইবনে হিযাম ও বুদায়াল ইবনে ওয়ারাকাকে তথ্যানুসন্ধানের জন্য প্রেরণ করলো কিন্তু ছাউনির নিকটে হযরত উমর ইবনে খাত্তাব রাদিআল্লাহু আনহুর নেতৃত্বে পাহারারত একদল মুসলিম বাহিনীর হাতে আবু সুফিয়ান বন্দী হলেন তাকে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট নিয়ে আসা হলো৷ সবাই অপেক্ষা করছিলেন ইসলামের এই চরম দুশমনকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোন্ উপায়ে হত্যার নির্দেশ দেবেন সেটা শ্রবণ করতে কিন্তু দয়ার সাগর পেয়ারে নবীজী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু সুফিয়ানকে দেখে বললেন: "হে আবু সুফিয়ান! তোমার মঙ্গল হোক৷ এখনও বি ক সময় আসে নি যে, তুমি এক আল্লাহর উপর ঈমান আনবে যিনি ছাড়া কোনো মাবুদ নাই?" হযরত উমরসহ উপস্থিত সাহাবায়ে কিরাম অবাক বিস্ময়ে তাকিয়ে রইলেন আবু সুফিয়ানের মনে নবীজীর এই করুণা-ভরা দাওয়াত রেখাপাত করলো তিনি যে ধীরে ধীরে সত্যধর্ম ইসলামের প্রতি অনুরক্ত হয়ে পড়ছিলেন তা নিজেই বুঝতে পারেন নি৷ আল্লাহ পাক তাঁর উপর দয়ার দৃষ্টি দিয়েছিলেন- আর তা অবশ্যই স্থীয় প্রিয় হাবীবের ওয়াসিলায় হয়েছিল৷ আবু সুফিয়ান জবাব দিলেন: "আপনার জন্য আমার মাতাপিতা কুরবান হোক! আপনি মহান, দয়ালু ও ধৈর্যশীল আর আপনি আত্মীয়তার সম্পর্ক রক্ষাকারী৷ আল্লাহর ১০১
— পৃষ্ঠা ১০১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।