আউলিয়ায়ে নকশবন্দ কুরাইশগণ আগে থেকেই হুদাইবিয়ার সন্ধি বাতিলের সিন্ধান্ত নিয়েছিল তাই তারা দূতকে পরিষ্কার জানিয়ে দিল যে, শেষোক্ত শর্তই আমরা মেনে নিলাম৷ সুতরাং কুরাইশরা হুদাইবিয়ার সন্ধি এভাবে বাতিল করে দিল সুতরাং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কাল বিলম্ব না করে মক্কা অভিযানের প্রস্তুতি গ্রহণ করলেন হুদাইবিয়ার সন্ধি এভাবে বাতিল করে যে বিরাট ভুল করা হয়েছে কুরাইশরা তা অচিরেই উপলব্ধি করলো। মুসলমানদের আক্রমণের মুখে তাদের টিকে থাকা আর সম্ভব হবে না সুতরাং তাদের নেতা আবু সুফিয়ান দূত হিসাবে মদীনা শরীফ এসে সন্ধি পুনর্বহালের চেষ্টা চালালেন৷ মদীনা শরীফ এসে আবু সুফিয়ান স্বীয় কন্যা উম্মুল মু'মিনীন হযরত উম্মে হাবীবা রাদিআল্লাহু আনহার গৃহে প্রবেশ করলেন পিতাকে দেখে তিনি তড়িঘড়ি করে বিছানা তুলে ফেললেন৷ আবু সুফিয়ান এই দৃশ্য দেখে অবাক হয়ে প্রশ্ন করলেন, "তুমি বিছানা গুটিয়ে রাখলে কেন?"। উম্মে হাবীবা জবাব দিলেন, "আপনি অপবিত্র! কাফির! রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র বিছানায় বসার উপযুক্ত আপনি নন!" আবু সুফিয়ানের মনে এ কথাগুলো বিরাট প্রভাব ফেললো। তিনি স্বভাবতই মনোক্ষুত্ন হয়ে বের হয়ে গেলেন৷ মসজিদে নববীতে যেয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গে সাক্ষাৎ করে সন্ধি পুনর্বহালের প্রস্তাব দিলেন। তার এই প্রস্তাব রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকট মঞ্জুর হলো না৷ অনেক চেষ্টা শেষে ব্যর্থ হয়ে মসজিদে নববীতে দাঁড়িয়ে আবু সুফিয়ান নিজেই ঘোষণা করলেন, 'হে মদীনাবাসীগণ! শুনো, আমি হুদাইবিয়ার সন্ধিকে পুনঃবলবৎ ও সুদৃঢ় করে গেলামা' এরপর তিনি মদীনা থেকে প্রস্থান করলেন৷ আবু সুফিয়ানের ব্যর্থতা হেতু কুরাইশরা অন্তঃসারশুন্য অবস্থায় পতিত হলো৷ তারা যে মুসলমানদের বিরুদ্ধে যুদ্ধ করে চরমভাবে পরাজিত হবে তা তারা জানতো৷ সুতরাং আসন্ন বিপদের কথা ভেবে তারা ভীষণ ভয় ও শঙ্কার মধ্যে দিন কাটাতে লাগলো।
— পৃষ্ঠা ১০০ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।