আউলিয়ায়ে নকশবন্দ হযরত কুতবে জামান মাওলানা আমীনুদ্দিন শায়খে কাতিয়া রাহমাতুল্লাহি আলাইহি পর্যন্ত মোট ৪২ জন “চিশতি” ওলিআল্লাহর জীবন ও সাধনার বর্ণনা এতে স্থান পায়৷ গ্রন্থটির প্রিন্ট প্রকাশনা করতে এখনও সক্ষম হই নি। তবে আল্লাহর দয়ায় এটি ইলেকট্রনিক্স মিডিয়া হিসেবে ইন্টারনেটে প্রকাশ করতে পেরেছি দু-তিনটি ওয়েভসাইটে আপলোড করার পর বহু লোক এটি অনলাইনে ও ডাউনলোড করে পাঠ করেছেন এবং করছেনা সফলভাবে এটি প্রকাশের পর আমার মনে আগ্রহ জন্মে অনুরূপ “নকশবন্দিয়া", “কাদিরিয়া' ও “সুহরাওয়ার্দিয়া" তরিকার মাশাইখে কিরামের জীবন ও কর্মের ওপর যদি গ্রন্থ রচনা করা যেতো তাহলে কতোই না ভালো হতো আলহামদুলিল্লাহ! বর্তমান এ গ্রন্থটি সে আগ্রহের ফসল৷ সবার নিকট দুআপ্রার্থী বাকি দুটি প্রসিদ্ধ তরিকার শায়খদের জীবন ও সাধনার ওপর যেনো গ্রন্থ রচনা করে প্রকাশের তাওফিক আল্লাহ তা,আলা দান করেন। সকল হক্কানি সুফি তরিকার উদ্দেশ্য ও লক্ষ্য একই সবগুলোর উৎপত্তিস্থল রাহমাতুল্লিল আলামিন, সায়্যিদিল মুরসালীন, ইনসানে কামিল, শ্রষ্টার সর্বাধিক প্রিয় বান্দা ও সর্বশেষ রাসূল হযরত মুহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসল্লাম৷ “তরিকা' শব্দের অর্থ রাস্তা বা পদ্ধতি। প্রত্যেক সুফি তরিকার লক্ষ্য হচ্ছে আল্লাহর নৈকট্য অর্জন যুগ যুগ ধরে বিশিষ্ট মাশাইখে কিরাম এ চরম-পরম লক্ষ্যজনের উপায় অবলম্বন হিসেবে বিশেষ বিশেষ পদ্ধতির উদ্ভাবন ঘটিয়েছেন। প্রাথমিক যুগের আউলিয়ায়ে কিরাম বিভিন্ন তরিকার নামকরণ আলাদাভাবে করেন নি৷ অনেক পরে বিশিষ্ট শায়খ বা স্থানের নামে বিভিন তরিকার নামকরণ হয়েছে৷ যেমন: “চিশতিয়া" নামকরণের কারণ হচ্ছে শাম [সিরিয়া] থেকে হযরত খাজা আবু ইসহাক শামী [মৃ. ৯৪০ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহি তাসাওউফচচার বিকাশ ঘটাতে স্বীয় মুর্শিদের নির্দেশে আফগানিস্তানের “চিশত' নামক জনপদে আসেন৷ তিনি পরবর্তীতে আবু ইসহাক শামী চিশতি হিসেবে পরিচিত হন৷ অনুরূপ বিখ্যাত ওলি হযরত আবদুল কাদির জিলানী [মূ. ১১৬৬ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহির নামানুসারে “কাদিরিয়া”, হযরত বাহাউদ্দিন নকশবন্দ বুখারী [মূ. ১৩৮৯ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহির নামানুসারে “নকশবন্দিয়া' এবং হযরত শাহাবুদ্দিন উমর সুহরাওয়ার্দী মূ ১২৩৪ ঈ.] রাহমাতুল্লাহি আলাইহির [মতান্তরে তাঁর চাচা হযরত আবু নাজিব সুহরাওয়ার্দি [মৃ. ১১৬৮ ঈ.] রাহিমাহুল্লার] নামানুসারে “সুহরাওয়া্দিয়া' তরিকা প্রতিষ্ঠিত হয়৷ ১০
— صفحة ١٠ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.