আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৭৯ সুরা ১৯ : মরয়ম ৭৫ বলো-_ “যে বিভ্রান্তিতে রয়েছে পরম করুণাময় তার জন্য টিলে দিয়ে লন্বা করে দেন যে পর্যন্ত না তারা দেখতে পায় যা তাদের ওয়াদা করা হয়েছিল-_ হয় শাস্তি নয়তো ঘড়িঘণ্টা, তখন তারা জানতে পারবে কে হচ্ছে অবস্থানে বেশী নিকৃষ্ট এবং শক্তিসামর্থে বেশী দুর্বল।” ৭৬ আর যারা সৎপথে চলে আল্লাহ্ তাদের সুগতি বাড়িয়ে দেন; আর স্থায়ী সৎকর্ম তোমার প্রভুর কাছে পুরস্কার প্রদানের জন্য সর্বশ্রেষ্ঠ আর সুফল ফলনের জন্যেও সর্বশ্রেষ্ঠ। ৭৭ তুমি কি তাকে দেখেছ যে আমাদের বাণীসমূহ অবিশ্বীস করে ও বলে__ “আমাকে আলবৎ ধনদৌলত ও সন্তানসন্তৃতি দেয়া হবে”? ৭৮ সেকি অদৃশ্য সম্বন্ধে জেনে গেছে, নাকি সে পরম করুণাময়ের কাছ থেকে কোনো চুক্তি আদায় করেছে? ৭৯ নিশ্চয়ই না! সে যা বলে তা সঙ্গে সঙ্গে আমরা লিখে রাখব, আর তার জন্য আমরা লম্বা করে দেব শাস্তির লহ্বাই। ৮০ আর সে যা বলে সে ব্যাপারে আমরা তাকে উত্তরাধিকার করব, আর আমাদের কাছে সে আসবে নিঃসঙ্গ অবস্থায়। ৮১ আর তারা আল্লাহ্কে ছেড়ে দিয়ে অন্য উপাস্য গ্রহণ করেছে যেন তারা তাদের জন্য হতে পারে এক সহায় সন্বল। ৮২ কখনোই না! তারা শীঘ্বই তাদের বন্দনা অস্বীকার করবে। আর তারা হবে এদের বিরোধিপক্ষ। পরিচ্ছেদ - ৬ ৮৩ তুমি কি লক্ষ্য কর নি যে আমরা শয়তানদের পাঠিয়েছি অবিশ্বাসীদের নিকটে বিশেষ উসকানিতে উসকানি দিতে। ৮৪ সুতরাং তাদের জন্য ব্যস্ত হয়ো না। আমরা তো তাদের জন্য সংখ্যা গণনা করছি। ৮৫ সেদিন ধর্মপরায়ণদের আমরা সমবেত করব পরম করুণাময়ের কাছে রাজদুৃতরপে; ৮৬ আর অপরাধীদের আমরা তাড়িয়ে নেব জাহান্নামের দিকে তৃষ্ঠাতুর অবস্থায়। ৮৭ পরম করুণাময়ের নিকট থেকে যে কোনো কড়ার লাভ করেছে সে ব্যতীত কারোর সুপারিশ করার ক্ষমতা থাকবে না। ৮৮ আর তারা বলে-_ “পরম করুণাময় একটি সন্তান গ্রহণ করেছেন।” ৮৯ তোমরা অবশ্যই এক বিকট ব্যপার অবতারণা করেছ। ৯০ এর দ্বারা মহাকাশমণ্ডল বিদীর্ণ হয়ে যাবার উপক্রম করছে আর পৃথিবী চুর্ণ-বিচুর্ণ হতে চলছে আর পাহাড়পর্বত খণ্ডবিখণ্ড হয়ে ভেঙ্গে পড়ছে ৯১ যেহেতু তারা পরম করুণাময়ের প্রতি সন্তান দাবি করছে। ৯২ আর পরম করুণাময়ের পক্ষে এটি সমীচীন নয় যে তিনি সন্তান গ্রহণ করবেন। ৯৩ মহাকাশমণ্ডলে ও পৃথিবীতে এমন কেউ নেই যে পরম করুণাময়ের কাছে আসবে বান্দারূপে ছাড়া । ৯৪ তিনি অবশ্যই তাদের হিসেব রেখেছেন, আর তিনি তাদের গণনা করছেন গুনতিতে। ৯৫ আর তাদের সবকয়জনকেই কিয়ামতের দিনে তার কাছে আসতে হবে নিঃসঙ্গ অবস্থায়। ৯৬ নিঃসন্দেহ যারা ঈমান এনেছে ও সৎকর্ম করছে তাদের জন্য পরম করুণাময় এখনি যোগান ধরবেন প্রেম। ৯৭ সুতরাং আমরা তো এটিকে তোমার মাতৃভাষায় সহজবোধ্য করে দিয়েছি যেন এর দ্বারা তুমি ধর্মপরায়ণদের সুসংবাদ দিতে পার আর এর দ্বারা সাবধান করে দিতে পার বিতর্কপ্রিয় সম্প্রদায়কে। ৯৮ আর তাদের আগে আমরা কত মানবগোষ্ঠীকে ধ্বংস করেছি! তুমি কি তাদের মধ্যের একজনকেও দেখতে পাও অথবা তাদের থেকে গুনগুনানি শুনতে পাও?
— صفحة ٥ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.