আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৭৮ সুরা ১৯ : মরয়ম ৫৫ আর তিনি তার পরিজনবর্ণকে নামাযের ও যাকাতের নির্দেশ দিয়েছিলেন, আর তীর প্রভুর কাছে তিনি ছিলেন সন্তোষভাজন। ৫৬ আর কিতাবখানাতে ইদ্রীসের কথা স্মরণ করো। নিঃসন্দেহ তিনি ছিলেন সত্যপরায়ণ, একজন নবী। ৫৭ আর আমরা তাকে উন্নীত করেছিলাম অত্যুচ্চ পর্যায়ে । ৫৮ এরাই তারা যাদের উপরে আল্লাহ্ অনুগ্রহ করেছিলেন,_ আদমসন্তানদের থেকে নবীদের মধ্যেকার, আর যাদের আমরা নূহের সাথে বহন করেছিলাম তাদের মধ্যেকার, আর ইব্রাহীম ও ইস্মাইলের বংশধরদের মধ্যের এবং যাদের আমরা সৎপথে চালিয়েছিলাম ও মনোনীত করেছিলাম তাদের মধ্যেকার। যখনি পরম করুণাময়ের বাণী তাদের কাছে পাঠ করা হতো তারা লুটিয়ে পড়ত সিজ্্দীরত হয়ে ও অশ্রুমোচন করতে করতে। ৫৯ তারপর তাদের পরে এল পরবর্তিদল যারা নামায বাদ দিল ও কামনা-লালসার অনুসরণ করল; সেজন্য তারা অচিরেই দেখতে পাবে বঞ্চনা৯ ৬০ তারা ছাড়া যে তওবা করে ও ঈমান আনে ও সৎকর্ম করে, তারাই তবে বেহেশ্তে প্রবেশ করবে, আর তাদের প্রতি কোনো অন্যায় করা হবে না; ৬১ নন্দন কানন যা পরম করুণাময় তার বান্দাদের জন্য ওয়াদা করেছেন অদৃশ্য জগতে। নিঃসন্দেহ তীর প্রতিশ্রুতি সদাসর্বদা এসেই থাকে। ৬২ তারা সেখানে শুনবে না কোনো খেলো কথা “সালাম” ব্তীত। আর তাদের জন্য সেখানে রয়েছে তাদের রিষেক সকালে ও সন্ধ্যায় । ৬৩ এই সেই বেহেশ্ত যেটি আমরা উত্তরাধিকারসুত্রে দিয়েছি আমাদের বান্দাদের মধ্যের তাদের যারা ধর্মপরায়ণ। ৬৪ আর-_ “আমরা অবতরণ করি না তোমার প্রভুর নির্দেশ ব্যতীত; যা কিছু আমাদের সামনে রয়েছে ও যা কিছু আমাদের পেছনে আর যা কিছু রয়েছে এই দুইয়ের মধ্যে সে সমস্ত তারই; আর তোমার প্রভূ ভুলো নন। ৬৫ “তিনি মহাকাশমণগ্ডল ও পৃথিবীর এবং এ দুইয়ের মধ্যে যা কিছু আছে তার প্রতিপালক প্রভু। সুতরাং তাকেই উপাসনা কর এবং তার উপাসনায় অবিরাম সাধনা কর। তুমি কি কাউকে তার সমকক্ষ জ্ঞান কর” *রিচ্েদ - & ৬৬ আর লোকে বলে__ “কি! আমি যখন মরে যাব তখন কি আমাকে বের করে আনা হবে জীবিত অবস্থায়?” ৬৭ কি? মানুষ কি স্মরণ করে না যে আমরা তাকে ইতিপূর্বে সৃষ্টি করেছিলাম যখন সে কিছুই ছিল না? ৬৮ কাজেই তোমার প্রভূর কসম, আমরা অতি অবশ্য তাদের সমবেত করব, আর শয়তানদেরও, তারপর আমরা অবশ্যই তাদের হাজির করব জাহান্নামের চারিদিকে নতজানু অবস্থায়। ৬৯ তারপর আমরা নিশ্চয় বের করে আনব প্রত্যেক দল থেকে তাদের মধ্যের ওকে যে পরম করুণাময়ের প্রতি সর্বাধিক অবাধ্য। ৭০ আর আমরা নিশ্চয় ভাল জানি তাদের যারা নিজেরাই সেখানে দগ্ধ হবার জন্যে সব চাইতে যোগ্য। ৭১ আর তোমাদের মধ্যে এমন একজনও নেই যে সেখানে না আসবে,__ এটি তোমার প্রভুর জন্যে এক অনিবার্য সিদ্ধান্ত। ৭২ আর আমরা উদ্ধার করব তাদের যারা ধর্মপরায়ণতা অবলম্বন করে, আর অন্যায়কারীদের সেখানে রেখে দেব নতজানু অবস্থায়। ৭৩ আর যখন তাদের কাছে আমাদের সুস্পষ্ট বাণীসমূহ পড়া হয় তখন যারা অবিশ্বাস পোষণ করে তারা বলে যারা বিশ্বাস করেছে তাদেব__ “দুই দলের মধ্যে কোনটি প্রতিষ্ঠার দিকে শ্রেষ্ঠতর ও জীকজমকে গুলজার?” ৭৪ আর তাদের আগে কত মানবগোষ্ঠীকে আমরা ধ্বংস করেছি যারা ধনসম্পদে ও বাগাড়ন্বরে জমজমাট ছিল!
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।