Al-Quran — 19Maryam Bangla
/ ৫
📝 লেখা 📖 পিডিএফ

আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৭৭ সুরা ১৯ : মরয়ম ৩৭ কিন্তু গোত্রেরা তাদের পরস্পরের মধ্য মতানৈক্য সৃষ্টি করল; সুতরাং ধিক্‌ তাদের প্রতি যারা অবিশ্বাস পোষণ করে সেই ভয়ঙ্কর দিনে হাজিরাদানের কারণে। ৩৮ কত স্পষ্টভাবে তারা শুনবে ও দেখবে সেইদিন যেদিন তারা আমাদের কাছে আসবে! কিন্তু অন্যায়কারীরা আজ স্পষ্ট ভুলের মধ্যে রয়েছে। ৩৯ আর তাদের সতর্ক করে দাও সেই দারুণ পরিতাপের দিন সম্বন্ধে যখন ব্যাপারের সিদ্ধান্ত হয়ে যাবে। আর তারা তো গাফিলতিতে রয়েছে, আর তারা বিশ্বীসও করে না। ৪০ নিঃসন্দেহ আমরা নিজেরাই পৃথিবী ও তার উপরে যারা আছে সে-সমস্তের উত্তরাধিকারী, আর আমাদের কাছেই তাদের ফিরিয়ে আনা হবে। শবি ৮০ 2২ ৪১ আর গ্রন্থখানার মধ্যে ইব্রাহীমের কথা স্মরণ করো। নিঃসন্দেহ তিনি ছিলেন সত্য-পরায়ণ, একজন নবী। ৪২ দেখো! তিনি তার পিতৃপুরুষকে বললেন__ “হে আমার বাপা! তুমি কেন তার উপাসনা কর যে শোনে না ও দেখে না এবং তোমাকে কোনো কিছুতেই সমৃদ্ধ করে না? ৪৩ “হে আমার আব্বু! নিঃসন্দেহ আমার কাছে অবশ্যই জ্ঞান এসেছে যা তোমার কাছে আসে নি; সুতরাং আমার অনুসরণ কর, আমি তোমাকে সঠিক পথে পরিচালিত করব। ৪৪ “হে আমার বাপা! শয়তানের উপাসনা করো না। নিশ্চয়ই শয়তান পরম করুণাময়ের অবাধ্য। ৪৫ “হে আমার বাপুজি! আমি আলবৎ আশঙ্কা করি যে পরম করুণাময়ের কাছ থেকে শাস্তি তোমাকে স্পর্শ করবে, ফলে তুমি হয়ে পড়বে শয়তানের সঙ্গিসাথী। ৪৬ সে বললে__ “হে ইব্রাহীম, তুমি কি আমার উপাস্যদের থেকে বীতশ্রদ্ধ? তুমি যদি না থামো তবে তোমাকে আমি নিশ্চিত পাথর ছুঁড়ে তাড়া করব; আর তুমি আমার থেকে এই মুহূর্তে দূর হয়ে যাও ।” ৪৭ তিনি বললেন, “তোমার উপরে শান্তি আমি অবশ্য আমার প্রভুর কাছে তোমার জন্য ক্ষমা প্রার্থনা করব। নিঃসন্দেহ তিনি আমার প্রতি পরম শ্লেহময়। ৪৮ “আর আমি সরে যাচ্ছি তোমাদের থেকে ও আল্লাহকে ছেড়ে দিয়ে তোমরা যাদের ডাকো ওদের থেকে, আর আমি আমার প্রভৃকেই ডাকব; হতে পারে যে আমার প্রভুকে ডেকে আমি করুণাবঞ্চিত হব না।” ৪৯ তারপর যখন তিনি সরে গেলেন তাদের থেকে ও আল্লাহ্‌কে ছেড়ে দিয়ে তারা যাদের ডাকত ওদের থেকে, আমরা তাকে দিয়েছিলাম ইস্হাককে ও ইয়াকুবকে। আর আমরা প্রত্যেককেই বানিয়েছিলাম নবী। ৫০ আর তাদের আমরা দান করেছিলাম আমাদের করুণা থেকে, আর আমরা তাদের জন্য নির্ধারণ করেছিলাম সমুচ্চ সুখ্যাতি । পরিচ্ছেদ -৪ ৫১ আর গ্রন্থখানাতে মূসার কথা স্মরণ করো। নিঃসন্দেহ তিনি ছিলেন প্রিয়প্রাত্র, আর তিনি ছিলেন একজন নবী। ৫২ আর আমরা তাকে ডেকেছিলাম পাহাড়ের ডান দিক থেকে, এবং আমরা তাকে নিকটে এনেছিলাম যোগাযোগে। ৫৩ আর আমাদের করুণা বশত আমরা তাকে দিয়েছিলাম তার ভাই হারুনকে নবীরূপে। ৫৪ আর কিতাবখানাতে স্মরণ করো ইস্মাইলের কথা। নিঃসন্দেহ তিনি ছিলেন ওয়াদাতে সত্যপরায়ণ; আর তিনি ছিলেন একজন রসুল, একজন নবী।

— পৃষ্ঠা ৩ — লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।