আল্-কুরআন £ বাংলা অনুবাদ ১৭৬ সুরা ১৯ : মরয়ম পরিচ্ছেদ - ২ ১৬ আর গ্রন্থখানাতে মরিয়মের কথা স্মরণ করো-__ যখন তিনি তার পরিবারবর্গ থেকে সরে গিয়েছিলেন পুবদিকের এক জায়গায়; ১৭ তারপর তিনি তাদের থেকে পর্দা অবলম্বন করলেন; তখন আমরা তার কাছে পাঠালাম আমাদের দূতকে, কাজেই তীর কাছে সে এক পুরোপুরি মানুষের অনুরূপে দেখা দিল। ১৮ তিনি বললেন__ “নিঃসন্দেহ আমি তোমার থেকে আশ্রয় খুঁজছি পরম করুণাময়ের কাছে, যদি তুমি ধর্মভীরু হও ।” ১৯ সে বললে-_ “আমি তো শুধু তোমার প্রভুর বাণীবাহক-_ “যে আমি তোমাকে দান করব এক নিখুঁত ছেলে?।” ২০ তিনি বললেন__ “কেমন ক'রে আমার ছেলে হবে; যেহেতু আমাকে পুরুষ-মানুষ স্পর্শ করে নি এবং আমি অসতীও নই?” ২১ সে বললে-__ “মনটা হবে! তোমার প্রভূ বলেছেন__ এটি আমার জন্য সহজ-সাধ্য। আর যেন আমরা তাকে লোকদের জন্য একটি নিদর্শন বানাতে পারি, আর আমাদের থেকে এক করুণা; আর এ তো এক স্থিরীকৃত ব্যাপার ।” ২২ তারপর তিনি তাকে গর্ভে ধারণ করলেন, এবং তৎসহ এক দূরবতী স্থানে সরে গেলেন। ২৩ তখন প্রসব-বেদনা তাকে এক খেজুর গাছের শুড়িতে নিয়ে এল। তিনি বললেন__ “হায় আমার দুর্ভোগ! এর আগে যদি আমি মরেই যেতাম এবং সম্পূর্ণ বিস্থৃতিতে বিস্থৃত হতাম!” ২৪ তখন তার নিচে থেকে তাকে ডেকে বললে__ “দুঃখ করো না, তোমার প্রভু অবশ্য তোমার নিচে দিয়ে একটি জলধারা রেখেছেন।” ২৫ “আর খেজুর গাছের কাগুটি তোমার দিকে টানতে থাক, এটি তোমার উপরে টাটকা-পাকা খেজুর ফেলবে। ২৬ “সুতরাং খাও ও পান করো এবং চোখ জুড়াও। আর লোকজনের কাউকে যদি দেখতে পাও তবে বলো-__ আমি পরম করুণাময়ের জন্য রোযা রাখার মানত করেছি, কাজেই আমি আজ কোনো লোকের সঙ্গে কথাবার্তা বলব না”।” ২৭ তারপর তিনি তাকে নিয়ে এলেন তার লোকদের কাছে তাকে চড়িয়ে। তারা বললে-__ “হে মরিয়ম! তুমি আলবৎ এক অদ্ভুত ফেসাদ নিয়ে এসেছ। ২৮ “হে হারূনের ভগিনী! তোমার বাপ তো খারাপ লোক ছিল না এবং তোমার মা"ও পাপিষ্ঠা নয়!” ২৯ তখন তিনি তার দিকে ইশারা করলেন। তারা বললে__ “আমরা কেমন ক'রে কথা বলব তার সঙ্গে যে দোলনার শিশু %” ৩০ তিনি বললেন__ “নিঃসন্দেহ আমি আল্লাহ্র একজন বান্দা, তিনি আমাকে কিতাব দিয়েছেন এবং আমাকে নবী বানিয়েছেন, ৩১ “আর তিনি আমাকে মঙ্গলময় করেছেন যেখানেই আমি থাকি না কেন, আর তিনি আমার প্রতি বিধান দিয়েছেন নামায পড়তে ও যাকাত দিতে যতদিন আমি জীবিত অবস্থায় অবস্থান করি, ৩২ “আর আমার মায়ের প্রতি অনুগত থাকতে, আর তিনি আমাকে বিদ্রোহীভাবাপন্ন হতভাগ্য করেন নি। ৩৩ “আর শান্তি আমার উপরে যেদিন আমার জন্ম হয়েছিল, আর যেদিন আমি মারা যাব আর যেদিন আমাকে পুনরুখিত করা হবে জীবিত অবস্থায়।” ৩৪ এই হচ্ছে মরিয়মপুত্র ঈসা; সত্য বিবৃতি যে-সম্বন্ধে তারা বিতর্ক করে। ৩৫ এ আল্লাহ্র জন্য নয় যে তিনি এক সন্তান প্রহণ করবেন। তারই সব মহিমা! তিনি যখন কোনো-কিছু সিদ্ধান্ত করেন তখন সেজন্য তিনি শুধু বলেন__ হও” আর তা হয়ে যায়। ৩৬ “আর নিশ্চয় আল্লাহ্ আমার প্রভূ ও তোমাদেরও প্রভু, অতএব তারই এবাদত করো। এটিই সহজ-সঠিক পথ ।”
— Page 2 —
This text was taken automatically from the PDF and may contain errors. When in doubt, check the original page.