আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৭৫ সুরা ১৯ : মরয়ম পরিচ্ছেদ - ১ ১ কাফ-হা-ইয়া-আইন-স্বাদ। ২ এ তার বান্দা যাকারিয়ার প্রতি তোমার প্রভুর অনুগ্রহের বিবরণ। ৩ স্মরণ করো, তিনি তার প্রভুর প্রতি মৃদু স্বরে আহান করলেন__ ৪ তিনি বললেন__ “আমার প্রভো! আমার ভেতরের হাড়-গোড় জিরজিরে হয়ে গেছে আর মাথাটি হয়ে গেছে জড়ভরত পাকাচুল বিশিষ্ট, আর আমার প্রভো! আমি তো তোমার কাছে আমার প্রার্থনায় কখনো নিরাশ হই নি। ৫ “আর আমি অবশ্য আশংকা করছি আমার পরে আমার জ্ঞাতিগোষ্ঠীদের, আর আমার স্ত্রী বন্ধ্যা, সেজন্য তোমার কাছ থেকে আমাকে একজন উত্তরাধিকারী প্রদান করো,__ ৬ “যে আমাকে উত্তরাধিকার করবে এবং ইয়াকুবের বংশধরদের উত্তরাধিকার করবে, আর আমার প্রভো, তাকে সন্তোষভাজন বানিয়ো।” ৭ “হে যাকারিয়া, নিঃসন্দেহ আমরা তোমাকে সুসংবাদ দিচ্ছি একটি বেটা-ছেলের, তার নাম হবে ইয়াহ্য়া, এর আগে কাউকেও আমরা তার নামধর বানাই নি।” ৮ তিনি বললেন__ “আমার প্রভো! কেমন ক'রে আমার ছেলে হবে যখন আমার স্ত্রী বন্ধ্যা আর আমিও বার্ধক্যের শেষ সীমায় পৌছে গেছি! ৯ সে বললে__ “এমনটাই হবে যেমন তুমি ভাবছ, তোমার প্রভু বলেছেন__ “এটি আমার জন্য সহজসাধ্য, আর আমি তো তোমাকে এর আগে সৃষ্টি করেছি যখন তুমি কিছুই ছিলে না”।” ১০ তিনি বললেন__ “আমার প্রভো! আমার জন্য একটি নিদর্শন স্থাপন করো ।” তিনি বললেন, “তোমার নিদর্শন হচ্ছে__ তুমি লোকের সাথে কথা বলবে না তিন রাত্রি পর্যন্ত সুস্থাবস্থায় থেকে।” ১১ তারপর তিনি উপাসনার কামরা থেকে তার লোকদের কাছে বেরুলেন এবং তাদের প্রতি ঘোষণা করলেন-_ “মহিমা কীর্তন করো সকালে ও সন্ধ্যায়” ১২ “হে ইয়াহয়া, ধর্মগ্রন্থ শক্ত ক'রে ধারণ করো।” আর আমরা তাকে জ্ঞানদান করেছিলাম শৈশবেই; ১৩ আর আমাদের তরফ থেকে সহদয়তা ও পবিত্রতা । আর তিনি ছিলেন ধর্মপরায়ণ, ১৪ আর তার পিতামাতার প্রতি অনুগত; আর তিনি ছিলেন না উদ্ধত, অবাধ্য। ১৫ আর শান্তি তার উপরে যেদিন তার জন্ম হয়েছিল ও যেদিন তিনি মারা গিয়েছিলেন আর যেদিন তাকে পুরুথিত করা হবে জীবিত অবস্থীয়।
— পৃষ্ঠা ১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।