আল্-কুরআন £ বাংলা অনুবাদ ১৬৬ সুরা ১৭ : বনী ইস্রা'ঈল ৯৬ বলো-_ “আল্লাহই আমার মধ্যে ও তোমাদের মধ্যে সাক্ষীরূপে যথেষ্ট। নিঃসন্দেহ তিনি তার বান্দাদের সম্বন্ধে চির-ওয়াকিফহাল, সর্বদ্রষ্টা।” ৯৭ আর যাকে আল্লাহ্ পথ দেখান সে তবে পথগ্রাপ্ত, আর যাকে তিনি বিপথে চলতে দেন তাদের জন্য তুমি পাবে না তার ব্যতিরেকে কোনো অভিভাবক। আর কিয়ামতের দিনে আমরা তাদের সমবেত করব তাদের মুখের উপরে-__ অন্ধ, আর বোবা এবং বধির। তাদের আবাসস্থল হচ্ছে জাহান্নাম। যখনই তা ঝিমিয়ে আসবে আমরা তাদের জন্য শিখা বাড়িয়ে দেব! ৯৮ এই হচ্ছে তাদের প্রতিদীন কেননা তারা আমাদের নিদের্শাবলী অস্বীকার করেছিল এবং বলেছিল__ “কী! আমরা যখন হাড়-ও ধুলোকণা হয়ে যাব তখন কি আমরা সত্যই পুনরুখিত হব নতুন সৃষ্টিরূপে £” ৯৯ তারা কি দেখছে না যে আল্লাহ্, যিনি মহাকাশমগ্ডলী ও পৃথিবী সৃষ্টি করেছেন, তিনি তাদের অনুরূপ সৃষ্টি করতে সক্ষম£ আর তিনি তাদের জন্য স্থির করেছেন একটি নির্ধারিত কাল__ এতে কোনো সন্দেহ নেই। কিন্তু অন্যায়কারীরা প্রত্যাখ্যান করা ছাড়া আর সবটাতেই অসম্মত থাকে। ১০০ বলো-_ “যদি তোমরা আমার প্রভুর করুণা-ভাণ্ডারের উপরে কর্তৃত্ব করতে তাহলে তোমরা নিশ্চয়ই তা ধরে রাখতে খরচ করার ভয়ে।” আর মানুষ বড় কৃপণ । পরিচ্ছেদ - ১২ ১০১ আর আমরা আলবৎ মুসাকে নয়টি স্পষ্ট নিদর্শন দিয়েছিলাম, সুতরাং ইস্রাইলের বংশধরদের জিজ্ঞেস করে দেখ__ যখন তিনি তাদের কাছে এসেছিলেন,_ ফিরআউন তখন তাকে বলেছিল__ “আমি অবশ্য তোমাকে, হে মুসা! মনে করি জাদুগ্রস্ত।” ১০২ তিনি বললেন__ “তুমি নিশ্চয়ই জান যে মহাকাশমণ্ডলী ও পৃথিবীর প্রভুর ব্যতিরেকে অন্য কেউ এইসব নিদর্শন পাঠান নি; আর আমি তো তোমাকেই, হে ফিরআউন! মনে করি বিনাশপ্রাপ্ত।” ১০৩ তখন সে সংকল্প করল দেশ থেকে তাদের উচ্ছেদ করতে, কাজেই আমরা তাকে ও তার সঙ্গে যারা ছিল সবাইকে ডুবিয়ে দিয়েছিলাম । ১০৪ আর এ পরে আমরা ইসরাইলের বংশধরদের বলেছিলাম__ “তোমরা এ দেশে বসবাস কর; তারপর যখন ভবিষ্যতের প্রতিশর্মতি এসে পড়বে আমরা তখন তোমাদের জড় করব দুমড়ে ফেলে ।” ১০৫ আর সত্যের সঙ্গে আমরা এটি অবতারণ করেছি, আর সত্যের সঙ্গে এটি এসেছে। আর তোমাকে আমরা পাঠাই নি সুসংবাদদাতা ও সতর্ককারীরূপে ভিন্ন। ১০৬ আর এ কুরআন-__ আমরা এটিকে ভাগভাগ করেছি যেন তুমি তা লোকদের কাছে ক্রমে ক্রমে পড়তে পার, আর আমরা এটি অবতারণ করেছি অবতারণে। ১০৭ বলো-_ “তোমরা -এতে বিশ্বাস কর অথবা বিশ্বাস নাই কর।_ নিঃসন্দেহ যাদের এর আগে জ্ঞান দেয়া হয়েছিল__ যখন তাদের কাছে এটি পাঠ করা হয় তখন চিবুকের উপরে তারা লুটিয়ে পড়ে সিজ্দা-রত হয়ে।” ১০৮ আর তারা বলে__ “মহিমা হোক আমাদের প্রভুর? আমাদের প্রভুর অংগীকার কৃতকার্য হবেই!” ১০৯ আর তারা লুটিয়ে পড়ে চিবুকের উপরে কাদতে কাদতে, আর এতে তাদের বিনয় বেড়ে যায়। ১১০ বলো-__ “তোমরা “আল্লাহ্ বলে ডাকো অথবা রহমান” বলে ডাকো। বস্তৃতঃ যে নামেই তোমরা ডাক, তারই কিন্তু সকল সুন্দর সুন্দর নাম।” আর তোমরা নামাযে আওয়াজ চড়া করো না এবং এতে নিঃশব্দও হয়ো না, বরং এই উভয়ের মধ্যে পথ অনুসরণ করো । ১১১ আর তুমি বলো-_ “সমস্ত প্রশংসা আল্লাহ্র, যিনি কোনো সন্তান গ্রহণ করেন নি, আর যাঁর জন্য এই সাম্রাজ্যে কোনো শরিক নেই, এবং যাঁর কোনো মনিব নেই দুর্দশা থেকে; সুতরাং তীর মাহাত্ম্য ঘোষণা করো সসম্ত্রমে।”
— পৃষ্ঠা ৭ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।