আল্-কুরআন £ বাংলা অনুবাদ ১৬৫ সুরা ১৭ : বনী ইস্রা'ঈল ৭৯ আর রাতের মধ্যে থেকে এর দ্বারা জাগরণে কাটাও-_ তোমার জন্য এক অতিরিক্ত; হতে পারে তোমার প্রভূ তোমাকে উন্নত করবেন এক সুপ্রশংসিত অবস্থায়। ৮০ আর তুমি বলো-_ “আমার প্রভো! আমাকে প্রবেশ করতে দাও মঙ্গলজনক প্রবেশকরণে, এবং আমাকে বের করে আনো মঙ্গ লময় নির্গমনে, আর তোমার কাছ থেকে আমাকে দাও একটি সহায়ক কর্তৃত্ব।” ৮১ আর বলো-_ “সত্য এসেই গেছে আর মিথ্যা অন্তর্ধান করেছে। নিঃসন্দেহ মিথ্যা তো সদা অন্তর্ধানশীল।” ৮২ আর আমরা কুরআনের মধ্যে অবতীর্ণ করেছি যা হচ্ছে বিশ্বাসীদের জন্য উপশম এবং করুণা; আর এটি অন্যায়কারীদের ক্ষতিসাধন ছাড়া আর কিছু বাড়ায় না। ৮৩ আর যখন আমরা মানুষের প্রতি করুণা বর্ষণ করি সে ঘুরে দীড়ায় ও অহংকার দেখায়; আর যখন মন্দ তাকে স্পর্শ করে সে হতাশ হয়ে যায়। ৮৪ বলো-_ প্রত্যেকে কাজ করে চলে আপন ধরনে।” কিন্তু তোমাদের প্রভূ ভাল জানেন কে হচ্ছে পথে চালিত। পরিচ্ছেদ - ১০ ৮৫ আর তারা তোমাকে জিজ্ঞাসা করে রূহ সম্পর্কে। বলো-__ “রিহ আমার প্রভুর নির্দেশাধীন, আর তোমাদের তো জ্ঞানভাগ্ারের সৎসামান্য বৈ দেওয়া হয় নি।” ৮৬ আর আমরা যদি চাইতাম তবে তোমার কাছে যা প্রত্যাদেশ পাঠিয়েছি তা আমরা আলবৎ প্রত্যাহার করতাম, তখন এ বিষয়ে তুমি আমাদের বিরুদ্ধে কোনো কার্ধনির্বাহক পেতে না,_ ৮৭ কিন্তু এটি তোমার প্রভুর কাছ থেকে করুণা । নিঃসন্দেহ তোমার প্রতি তার করুণা অতি বিরাট। ৮৮ বলো-_ “যদি মানুষ ও জিন্ সম্মিলিত হতো এই কুরআনের সমতুল্য কিছু নিয়ে আসতে, তারা এর মতো কিছুই আনতে পারত না, যদিও-বা তাদের কেউ-কেউ অন্যদের পৃষ্ঠপোষক হতো।” ৮৯ আর আমরা অবশ্যই লোকেদের জন্য এই কুরআনে সব রকমের দৃষ্টান্ত বিশদ্ভাবে বর্ণনা করেছি, কিন্তু অধিকাংশ মানুষই প্রত্যাখ্যান করা ছাড়া আর সব-কিছুতেই অসম্মত। ৯০ আর তারা বলে__ “আমরা কখনই তোমাতে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি পৃথিবী থেকে আমাদের জন্য একটি ঝরনা উৎসারণ করো; ৯১ “আর না হয় তোমার জন্যেই থাকুক খেজুরের ও আঙুরের বাগান, যার মধ্যে তুমি ঝরনারাজি উৎসারিত করে বইয়ে দেবে; ৯২ “অথবা তুমি আকাশকে আমাদের উপরে নামাবে খণ্ড-বিখণ্ড ক'রে যেমন তুমি ভাব, নতুবা তুমি আল্লাহকে ও ফিরিশ্তাগণকে সামনা-সামনি নিয়ে আসবে; ৯৩ “নয়ত তোমার জন্য হোক একটি সোনার তৈরি ঘর, অথবা তুমি আকাশে আরোহণ করবে। আর আমরা কখনো তোমার উধ্বারোহণে বিশ্বাস করব না যতক্ষণ না তুমি আমাদের জন্য এক কিতাব নামিয়ে আনো-__ যা আমরা পড়তে পারি।” বলো,_ “সকল মহিমা আমার প্রভুর! আমি কি একজন মানুষ__ একজন রসুল ছাড়া অন্য কিছু?” পরিচ্ছেদ - ১১ ৯৪ আর লোকগুলোকে বিশ্বাস স্থাপন করতে অন্য কিছু বাধা দেয় না যখন তাদের কাছে হেদায়ত আসে এই ভিন্ন যে তারা বলে__ “আল্লাহ্ কি একজন মানুষকেই রসুল ক'রে দাঁড় করিয়েছেন?” ৯৫ তুমি বলো-__ “যদি পৃথিবীতে ফিরিশ্তারা চলাফেরা করত নিশ্চিন্তভাবে, তবে আমরা নিশ্চয়ই তাদের কাছে আকাশ থেকে একজন ফিরিশ্তাকেই পাঠাতাম রসুলরূপে।”
— পৃষ্ঠা ৬ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।