আল-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৬৩ সুরা ১৭ : বনী ইস্রা'ঈল ৪৭ আমরা ভাল জানি যখন তারা এটি শুনতে যায় তখন তারা তোমার প্রতি শোনে; আর যখন তারা সলাপরামর্শ করে, দেখো! অন্যায়কারীরা বলে__ “তোমরা তো শুধু এক জাদুগ্রস্ত লোককে অনুসরণ করছ।” ৪৮ দেখো, কিরূপ উপমা তারা তোমার জন্য ছোড়ে; কাজেই তারা বিপথে গেছে, সুতরাং তারা পথ পাবার সামর্থ্য রাখে না। ৪৯ আর তারা বলে-_ “কি! আমরা যখন হাড্ডি ও চুর্ণ-বিচুর্ণ হয়ে যাব, তখন কি আমরা নতুন সৃষ্টিতে পুনরুখিত হব?” ৫০ বলো-_ "তোমরা পাথর অথবা লোহা হয়ে যাও, ৫১ “অথবা আর কোনো সৃষ্টবস্ত যা তোমাদের ধারণায় আরো শক্ত!” তখন তারা বলবে__ “কে আমাদের ফিরিয়ে আনবে £” বলা__ “যিনি তোমাদের প্রথমবারে সৃষ্টি করেছিলেন।” তখন তারা তোমার দিকে তাদের মাথা নাড়বে ও বলবে__ “এ কখন হবে!” তুমি বলো-_ “হতে পারে এ নিকটবর্তী ।” ৫২ যেদিন তিনি তোমাদের ডাকবেন তখন অচিরেই তোমরা সাড়া দেবে তার প্রশংসার সাথে, আর তোমরা ভাববে যে তোমরা তো অবস্থান করছিলে শুধু অল্পক্ষণ। পরিচ্ছেদ _- ৬ ৫৩ আর আমার বান্দাদের বল যে তারা যেন কথা বলে যা সর্বোৎকৃষ্ট । নিঃসন্দেহ শয়তান তাদের মধ্যে বিরোধের উসকানি দেয়। শয়তান মানুষের জন্য নিশ্চয় প্রকাশ্য শক্রু। ৫৪ তোমাদের প্রভু তোমাদের ভালভাবে জানেন। তিনি যদি ইচ্ছে করেন তবে তিনি তোমাদের প্রতি করুণা করবেন, অথবা তিনি যদি চান তো তোমাদের শাস্তি দেবেন। আর তোমাকে আমরা পাঠাই নি তাদের উপরে কর্ণধাররূপে। €৫ আর তোমার প্রভূ ভাল জানেন তাদের যারা আছে মহাকাশমণ্ডলীতে ও পৃথিবীতে । আর আমরা নিশ্চয় কোনো-কোনো নবীকে প্রাধান্য দিয়েছি অন্যদের উপরে, আর দাউদকে আমরা দিয়েছিলাম যবুর। ৫৬ বলো-_ “তাকে ছেড়ে দিয়ে তোমরা যাদের প্রতি ঝৌকো তাদের ডাকো, কিন্তু তারা তোমাদের থেকে বিপদ-আপদ দূর করার কোনো ক্ষমতা রাখে না, আর তা বদলাবারও না।” ৫৭ এ সব যাদের তারা ডাকে তারা তাদের প্রভুর কাছে অছিলা খোৌজে-_ তাদের মধ্যের কে হবে নিকটতম, আর তারা তীর করুণার প্রত্যাশা করে ও তার শাস্তির ভয় করে। নিঃসন্দেহ তোমার প্রভুর শাস্তিকে এড়িয়ে চলতে হবে। ৫৮ আর এমন কোনো জনপদ নেই যাকে না আমরা কিয়ামতের দিনের আগে বিধ্বংস করব, অথবা কঠোর শাস্তিতে তাদের শাস্তি দেব। এটি গ্রন্থের মধ্যে লিপিবদ্ধ অবস্থায় রয়েছে। ৫৯ আর আমাদের নিদর্শনসমূহ পাঠাতে কিছুই আমাদের বাধা দেয় না এ ভিন্ন যে প্রাচীনকালীনরা সে-সব প্রত্যাখ্যান করেছিল। আর আমরা ছামুদ জাতিকে দিয়েছিলাম উষ্টী_ এক স্পষ্ট নিদর্শনরূপে, কিন্তু তারা ওর প্রতি অন্যায় করেছিল। বস্তুতঃ আমরা নিদর্শনসমূহ পাঠাই না হুশিয়ার করার জন্যে ছাড়া। ৬০ আর স্মরণ করো! আমরা তোমাকে বলেছিলাম__ “নিঃসন্দেহ তোমার প্রভু মানুষকে ঘেরাও করে আছেন। আর তোমাকে যা দেখিয়েছিলাম সেই দৈবদর্শন আমরা মানুষের জন্যে একটি পরীক্ষার জন্য ছাড়া বানাই নি, আর কুরআনে বর্ণিত অভিশপ্ত বৃক্ষও। আর আমরা তাদের হুশিয়ার করছি, কিন্তু এটি তাদের তীব্র অবাধ্যতা ছাড়া আর কিছুই বাড়ায় না। পরিচ্ছেদ -৭ ৬১ আর আমরা যখন ফিরিশ্তাদের বললাম-_ “আদমকে সিজ্দী করো”, তখন তারা সিজ্দা করল, ইবলিস ব্যতীত। সে বললে__ ৬২ সে বললে__ “দেখুন তো! এই বুঝি সে যাকে আপনি আমার উপরে মর্যাদা দিলেন? কিয়ামতের দিন পর্যন্ত যদি আমাকে আপনি অবকাশ দেন তবে আমি আলবৎ তার বংশধরদের সর্বনাশ করব অল্প কয়েকজন ছাড়া ।”
— পৃষ্ঠা ৪ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।