আল্-কুরআন £ বাংলা অনুবাদ ১৬২ সূরা ১৭ : বনী ইস্রা'ঈল ৩০ নিঃসন্দেহ তোমার প্রভু রিষেক বাড়িয়ে দেন যার জন্য তিনি ইচ্ছে করেন আর মেপেজোখে দেন। নিঃসন্দেহ তিনি তার বান্দাদের চির ওয়াকিফহাল, সর্বদ্রষ্টী। সটরিচ্ছেদ -৪ ৩১ আর তোমাদের সন্তানসন্ততিকে হত্যা করো না দারিদ্রের ভয়ে। আমরাই তাদের রিষেক দিই আর তোমাদেরও। নিঃসন্দেহ তাদের মেরে ফেলা এক মহাপাপ। ৩২ আর ব্যভিচারের ধারেকাছেও যেয়ো না, নিঃসন্দেহ তা একটি অশ্লীলতা; আর এটি এক পাপের পথ। ৩৩ আর কোনো সন্ত্রীকে যথাযথ কারণ ব্যতীত হত্যা করো না যাকে আল্লাহ্ নিষেধ করেছেন। আর যে কেউ অন্যায়ভাবে নিহত হয় ইতিমধ্যে আমরা তো তার অভিভাবককে অধিকার দিয়েছি, কাজেই হত্যার ব্যাপারে সে যেন বাড়াবাড়ি না করে। সে নিশ্চয়ই সাহাব্যপ্রাপ্ত হবে। ৩৪ আর এতীমের সম্পত্তির কাছে যেও না যা শ্রেষ্ঠতম সেই উদ্দেশ্য ব্যতীত, যে পর্যন্ত না সে তার সাবালকত্বে পৌছে। আর প্রতিশ্র্ণতি পালন করো; নি£সন্দেহ্ প্রতিশ্র্ণতি সম্বন্ধে প্রশ্ন করা হ্বে। ৩৫ আর পুরো মাপ দিয়ো যখন তোমরা মাপজোখ কর, আর ওজন করো সঠিক পাল্লায়। এটিই উত্তম আর পরিণামে শ্রেষ্ট। ৩৬ আর যে বিষয়ে তোমার কোনো জ্ঞান নেই তার অনুসরণ করো না। নিঃসন্দেহ শ্রবণশক্তি ও কত ও অন্তঃকরণ__ এদের প্রত্যেকটিকে তাদের সম্বন্ধে সওয়াল করা হবে। ৩৭ আর দুনিয়াতে গর্বভরে চলাফেরা করো না, নিঃসন্দেহ তুমি তো কখনো পৃথিবীটাকে এফৌড়-ওফৌড় করতে পারবে না আর উচ্চতায় পাহাড়ের নাগালও পেতে পারবে না। ৩৮ এইসব__ এগুলোর যা মন্দ তা তোমার প্রভুর কাছে ঘৃণ্য। ৩৯ এগুলো হচ্ছে তোমার প্রভূ জ্ঞানের বিষয়ে তোমার কাছে যা প্রত্যাদেশ করেছেন তার মধ্যে থেকে। সুতরাং আল্লাহ্র সঙ্গে অন্য উপাস্য দীড় করো না, পাছে তুমি জাহান্নামে নিক্ষিপ্ত হয়ে যাও নিন্দিত পরিত্যক্ত অবস্থায়। ৪০ তবে কি তোমাদের প্রভূ তোমাদেরে ভূষিত করেছেন পুত্রসন্তানদের দিয়ে, এবং তিনি নিয়েছেন ফিরিশ্তাদের থেকে কন্যাসব? নিঃসন্দেহ তোমরা তো বলছ এক ভয়ানক কথা! পরিচ্ছেদ - & ৪১ আর আমরা এই কুরআনে বারবার বিবৃত করেছি যেন তারা স্মরণ করে। কিন্তু এটি তাদের বিতৃষ্ণা ছাড়া আর কিছু বাড়ায় না। ৪২ বলো-_ “তারা যেমন বলে তার সঙ্গে যদি তেমন আরো উপাস্য থাকত তবে তারা আরশের অধিপতির প্রতি পথ খোঁজতো।” ৪৩ তারই সমস্ত মহিমা! আর তারা যা বলে তা হতে তিনি মহিমান্বিত, বহু উর্ধ্বে! ৪৪ সাত আসমান ও জমিন এবং তাদের মধ্যে যারা রয়েছে তারা তীর মহিমা ঘোষণা করে। আর এমন কিছু নেই যা তীর প্রশংসার সাথে মহিমা ঘোষণা করে না, কিন্তু তোমরা তাদের মহিমাকীর্তন অনুধাবন করতে পার না। নিঃসন্দেহ তিনি হচ্ছেন অতি অমায়িক, পরিত্রাণকারী | ৪৫ আর যখন তুমি কুরআন পাঠ কর তখন তোমার মধ্যে ও যারা পরকালে বিশ্বাস করে না তাদের মধ্যে আমরা স্থাপন করি এক অদৃশ্য পর্দা। ৪৬ আর আমরা তাদের হৃদয়ের উপরে এক আবরণ দিয়ে দিয়েছি পাছে তারা এটি উপলব্ধি করতে পারে, আর তাদের কানে বধিরতা। আর যখন তুমি কুরআনে তোমার প্রভুব__ তার একত্তের উল্লেখ কর তখন তারা তাদের পিঠ ঘুরিয়ে ফিরে যায় বিতৃষ্তায়।
— صفحة ٣ —
هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.