Al-Quran — 17BaniIsrail Bangla
/ ٧
📝 نص 📖 PDF

আল্‌-কুরআন ৪ বাংলা অনুবাদ ১৬১ সুরা ১৭ : বনী ইস্রাঈল্‌ ১৩ আর প্রত্যেকটি মানুষ__ আমরা তার পাখি তার গলায় বেঁধে দিয়েছি। আর কিয়ামতের দিনে আমরা তার জন্য বের করে দেব একটি খাতা যা সে দেখতে পাবে সম্পূর্ণ খোলা। ১৪ “পড় তোমার প্রন্থ_ আজকের দিনে তোমার আত্মাই তোমার উপরে হিসাব-তলবকারীরূপে যথেষ্ট।” ১৫ যে কেউ সঠিক পথে চলে সে তো তবে নিজের জন্যেই সঠিক পথ ধরে, আর যে বিপথে যায় সে তো তবে নিজের বিরুদ্ধেই বিপথে চলে। আর একজন বোঝা বহনকারী অন্যের বোঝা বহন করবে না। আর আমরা শাস্তিদীতা নই যে পর্যন্ত না আমরা কোনো রসুল পাঠিয়েছি। ১৬ আর যখন আমরা মনস্থ করি যে কোনো জনপদকে আমরা ধ্বংস করব তখন আমরা ওর সমৃদ্ধিশালী লোকদের কাছে নির্দেশ পাঠাই, কিন্তু তারা সেখানে গুগ্ডামি করে, কাজেই আজ্ঞা তার উপরে ন্যায়সংগত হয়ে যায়। সুতরাং আমরা তাকে ধ্বংস করি পূর্ণ বিধবংসে। ১৭ আর নূহ-এর পরে কত জনপদকে আমরা ধ্বংস করেছি! আর তোমার প্রভুই তার বান্দাদের পাপাচার সম্বন্ধে খবরদার, দর্শকরপে যথেষ্ট। ১৮ যে কেউ কামনা করে বর্তমানকাল, আমরা তার জন্য সে-ক্ষেত্রে যা ইচ্ছা করি তাই ত্বরান্বিত করি__ যার জন্য আমরা মনস্ত করি; তারপর তার জন্যে আমরা ধার্য করি জাহান্নাম, তাতে সে প্রবেশ করবে নিন্দিত বিতাড়িত হয়ে। ১৯ আর যে কেউ পরকাল কামনা করে, আর তার জন্যে চেষ্টা করে যথাযথ প্রচেষ্টায় এবং সে মুমিন হয়, তাহলে এরাই__ এদের প্রচেষ্টা হবে স্বীকৃত। ২০ প্রত্যেককেই আমরা দিই, এদের এবং ওদের, তোমার প্রভুর দানসামণ্রী থেকে। আর তোমার প্রভুর দানসামগ্রী সীমাবদ্ধ নয়। ২১ দেখ কেমন ক'রে আমরা তাদের কাউকে শ্রেষ্ঠত্ব দিয়েছি অন্যের উপরে । আর পরকাল নিশ্চয়ই মর্যাদার দিক দিয়ে শ্রেষ্ঠ এবং মহিমার দিক দিয়েও শ্রেষ্ঠ। ২২ আল্লাহ্র সাথে অন্য উপাস্য খাড়া করো না, পাছে তুমি বসে থাক নিন্দিত নিঃসহায় হয়ে। পরিচ্ছেদ -৩ ২৩ আর তোমার প্রভূ বিধান করেছেন__ তাকে ছাড়া তোমরা অন্যের উপাসনা করো না, আর পিতামাতার প্রতি সন্যবহার। যদি তোমাদের সামনে তাদের একজন বা উভয়ে বার্ধক্যে পৌছোয় তবুও তাদের প্রতি “আঃ” বলো না, আর তাদের তিরস্কার করো না, বরং তাদের প্রতি বলবে বিনয়নম্্র কথা। ২৪ আর তাদের উভয়ের প্রতি আনত করো করুণার সাথে আনুগত্যের ডানা দুখানা; আর বলো-__ “আমার প্রভো! তাদের উভয়ের প্রতি করুণা করো যেমন তারা ছোটবেলায় আমাকে প্রতিপালন ক'রে বড় করেছন ।” ২৫ তোমাদের প্রভু ভাল জানেন তোমাদের অন্তরে যাকিছু আছে। তোমরা যদি সৎকর্মপরায়ণ হও তবে নিঃসন্দেহ তিনি মুখাপেক্ষীদের প্রতি পরিত্রাণকারী। ২৬ আর নিকটাত্ীয়কে দাও তার প্রাপ্য, আর অভাবগ্রস্তকে ও পথচারীকেও; আর অপব্যয় করো না অপচয়ের সাথে। ২৭ নিঃসন্দেহ অপব্যয়ীরা হচ্ছে শয়তানগোষ্ঠীর ভাই-বিরাদর। আর শয়তান হচ্ছে তার প্রভুর প্রতি বড় অকৃতজ্ঞ। ২৮ আর তুমি যদি তাদের থেকে বিমুখ হও অথচ তোমার প্রভুর কাছ থেকে অনুগ্রহ লাভ করতে চাও যা তুমি প্রত্যাশা কর, তাহলে তাদের সঙ্গে সদয় সুরে কথা বলো। ২৯ আর তোমার হাত তোমার গলার সঙ্গে আটকে রেখো না, আর তা প্রসারিত করো না পুরো সম্প্রসারণে, পাছে তুমি বসে থাক নিন্দিত সর্বস্বান্ত হয়ে।

— صفحة ٢ — هذا النص مستخرج آليًا من ملف PDF وقد يحتوي أخطاء؛ عند الشك راجع الصفحة الأصلية.