আল্-কুরআন ঃ বাংলা অনুবাদ ১৬০ সূরা ১৭ : বনী ইস্রা'ঈল্ ১৫ পাবা 2 সুরা - ১৭. ইন্তী জাতি (বনী ইস্রা্ঈল, : ২) মক্কায় অবতীর্ণ পরিচ্ছেদ - ১ ১ সকল মহিমা তার যিনি তার বান্দাকে রাত্রিবেলা ভ্রমণ করিয়েছিলেন পবিত্র মস্জিদ থেকে দূরবর্তী মস্জিদে__ যার পরিবেশ আমরা মঙ্গলময় করেছিলাম যেন আমরা তাকে দেখাতে পারি আমাদের কিছু নিদর্শন। নিঃসন্দেহ তিনি স্বয়ং সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। ২ আর আমরা মুসাকে গ্রন্থ দিয়েছিলাম আর ইস্রাইল বংশীয়দের জন্য আমরা একে পথনির্দেশক বানিয়েছিলাম এই বলে__ “আমাকে ছেড়ে দিয়ে কোনো কর্ণধার গ্রহণ করো না। ৩ “তাদের বংশধর যাদের আমরা নৃহ-এর সঙ্গে বহন করেছিলাম। নিঃসন্দেহ তিনি ছিলেন একজন কৃতজ্ঞ বান্দা।” ৪ আর আমরা ইস্রাইল বংশীয়দের কাছে গ্রন্থের মধ্যে স্পষ্ট জানিয়েছিলাম__ “তোমরা অবশ্য দুইবার পৃথিবীতে বিপর্যয় সৃষ্টি করবে; ৫ অতঃপর যখন এই দুয়ের প্রথম ওয়াদার সময় এল তখন আমরা তোমাদের বিরুদ্ধে পাঠালাম আমার অতিশয় শক্তিশালী বান্দাদের, তাই তারা ঘরে অন্দরমহলে ঢুকে ধ্বংসলীলা শুরু করল। আর এই ওয়াদা কার্যকর হয়েই ছিল। ৬ তারপর আমরা তাদের উপরে তোমাদের ফিরিয়ে দিলাম পালটা মোড, আর তোমাদের সাহায্য করলাম ধনসম্পদ ও সন্তান-সন্ততি দিয়ে, আর দলেবলে তোমাদের গরিষ্ট করলাম। ৭ তোমরা যদি সংকাজ কর তবে তোমাদের নিজেদের জন্যেই সৎকাজ করছো, আর যদি তোমরা মন্দ কর তবে তাও নিজেদের জন্যে সুতরাং যখন পরবর্তী ওয়াদার সময় এল তখন যেন তারা তোমাদের মুখমণ্ডল কালিমাচ্ছন্ন করতে পারে, আর যেন তারা মসজিদে ঢুকতে পারে যেমন ওরা প্রথমবার এতে ঢুকেছিল, আর যেন তারা পূর্ণ বিধবংসে ধ্বংস করতে পারে যা-কিছু তারা দখল করে। ৮ হতে পারে যে তোমাদের প্রভু তোমাদের প্রতি করুণা করবেন; কিন্তু যদি তোমরা ফেরো তবে আমরাও ফিরব। আর আমরা অবিশ্বাসীদের জন্য জাহান্নামকে কয়েদখানা বানিয়েছি। ৯ নিঃসন্দেহ এই কুরআন পথ দেখায় সেইদিকে যা সঠিক, আর মুমিনদের যারা সৎকর্ম করে তাদের সুসংবাদ দেয় যে তাদের জন্য রয়েছে মহান পারিশ্রমিক। ১০ আর যারা পরকালে বিশ্বীস করে না তাদের জন্য আমরা তৈরি করেছি মর্মস্তদ শাস্তি। সরিচ্ছেদ - ২ ১১ আর মানুষ মন্দের জন্য কামনা করে যেমন তার উচিত ভালোর জন্য কামনা করা। আর মানুষ সদা ব্যস্ত-সমস্ত। ১২ আর আমরা রাতকে এবং দিনকে বানিয়েছি দুটি নিদর্শন, কাজেই রাতের নিদর্শনকে আমরা মুছে ফেলি, আর দিনের নিদর্শনকে বানাই সুদৃশ্য যেন তোমরা তোমাদের প্রভূর কাছ থেকে করুণাভাগ্ডার অন্বেষণ করতে পার, আর যেন তোমরা বছরের গণনা ও হিসাব জানতে পার। আর সব-কিছুই আমরা বর্ণনা করেছি বিশদভাবে।
— পৃষ্ঠা ১ —
লেখাটি পিডিএফ থেকে স্বয়ংক্রিয়ভাবে নেওয়া, তাই ভুল থাকতে পারে। সন্দেহ হলে আসল পৃষ্ঠা দেখুন।